শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মঙ্গলে ‘সোনার খনি’! অবাক হল নাসার বিজ্ঞানীরা

Sumit | ২০ এপ্রিল ২০২৫ ১৮ : ৩৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গল নিয়ে মানুষের কল্পনার অন্ত নেই। তবে এবার মঙ্গল গ্রহ নিয়ে বিরাট ভাবনা এল নাসার মনে। মঙ্গলে নাকি সোনার খনি রয়েছে। নাসার রোভার যে পাথরের ছবি দিয়েছে সেখান থেকে এমনটাই অনুমান করা হয়েছে।


নাসার রোভারটি মঙ্গলে ঘুরছিল। ঠিক সেই সময় তার চাকা একটি জায়গায় আটকে যায়। সেই পাথরটির ছবি তুলে পাঠানোর পরই নাসার বিজ্ঞানীদের চোখ কপালে উঠে গিয়েছে। তারা মনে করছেন এটি একটি সোনার পাথর। ফলে এখানে সোনার খনি থাকতেই পারে।


রোভার মঙ্গল থেকে সাতটি পাথরের ছবি দিয়েছে। তাদের মধ্যে এই পাথরের রং সবথেকে বেশি চিন্তায় ফেলেছে নাসাকে। বিগত ৪ মাস ধরে রোভার ঘুরছে মঙ্গলের মাটিতে। তবে এই পাথরের রং একেবারে আলাদা।


পৃথিবীর মতো মঙ্গল কোনও এক সময়ে আগ্নেয়পিন্ড ছিল। সেখান থেকে ধীরে ধীরে শীতল হয়েছে সে। তবে প্রাণের সঞ্চার হয়নি বলে মঙ্গলের বুকে হয়তো থেকে গিয়েছে এই সোনার খনিগুলি।


মঙ্গল থেকে জল হারিয়ে গিয়েছে বহু বছর আগে। তবে শুকনো মঙ্গলের মাটি থেকে ঠিকরে বেরিয়ে এসেছে এই সোনার রং। সোনা হল এমন একটি ধাতু যে মাটির নিচ থেকে সহজে বেরিয়ে আসতে পারে। সেদিক থেকে দেখলে মঙ্গলের এই সোনা এবার সকলের নজর কাড়বে।


যদি মঙ্গলে সোনার দেখা মেলে তাহলে সেখান থেকে নতুন আরও সম্পদের হদিশ মিলতে পারে। যেখানে সোনার খনি থাকে সেখানে অন্য রত্ন থাকতে পারে। 


এই ধরণের পাথর প্রমাণ করে মঙ্গলে জল থাকলেও থাকতে পারে। তবে সেই জল গ্যাসের আকারে রয়েছে। থাকতে পারে হারিয়ে যাওয়া প্রাণীদের সন্ধানও।


তবে মঙ্গলের বর্তমান পরিস্থিতি যেখানে রয়েছে সেখান থেকে এখানে প্রাণ থাকা সম্ভব নয়। মঙ্গলে দিন এবং রাতে যে তাপমাত্রার হেরফের হয় তাতে এখানে কারও পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়।


তবে নাসার রোভার এই সোনার রঙের পাথরের একটি টুকরো নিজের কাছে রেখেছে। যদি রোভারকে ফিরিয়ে আনা হয় তাহলে সেখান থেকে হয়তো অনেক কিছু জানা যাবে।


তবে কবে রোভার পৃথিবীতে ফিরবে তা নিয়ে কেউ নিশ্চিত নয়। মনে করা হচ্ছে ২০৪০ সালে হয়তো রোভার ফিরবে। তার আগে এই সকল কাজ রহস্য থেকে যাবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া