বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৯ এপ্রিল ২০২৫ ০৩ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের দু'দিন আগে হঠাৎ বিপত্তি। ভয়াবহ হামলায় গুরুতর আহত পাত্র। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হামলার জেরে কোমায় চলে গেছেন তিনি। বর্তমানে ভেন্টিলেশনে। ২৮ বছরের তরুণের এহেন পরিস্থিতির জন্য পাত্রীকেই দায়ী করল পরিবার। পাত্রীর বিরুদ্ধে অভিযোগ পেয়েই পুলিশের চোখ ছানাবড়া রীতিমতো।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে। পুলিশ জানিয়েছে, ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ২৮ বছরের গৌরব নামের তরুণের। কিন্তু ১৭ এপ্রিল থেকে তিনি কোমায় এবং ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর বাঁচার আশা প্রায় নেই। পরিবারের অভিযোগ, পাত্রী নেহার প্রেমিক ও তাঁর বন্ধুবান্ধব গৌরবকে বেধড়ক মারধর করেন। তার জেরেই তরুণের এই হাল।
পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, ১৭ এপ্রিল বাড়ি ফেরার পথে আর্দশ নগর এলাকায় গৌরবের উপর হামলা করেন সৌরভ, তাঁর বন্ধু সোনু ও আরও কয়েকজন যুবক। সৌরভ গৌরবের হবু স্ত্রী নেহার প্রেমিক ছিলেন। নেহার নির্দেশেই লাঠি, ব্যাট দিয়ে গৌরবকে ব্যাপক মারধর করা হয়। তাঁর দুই পা, এক হাত ভেঙে দেওয়া হয়। পাশাপাশি মাথায় মারাত্মক চোট পেয়েছেন।
হাসপাতালে ভর্তির আগেই পরিবারকে সৌরভের কথা জানান গৌরব। এমনকী এও জানান, নেহার নির্দেশেই তাঁকে মারধর করেন সৌরভ ও তাঁর বন্ধুরা। তদন্তে আরও জানা যায়, ১৫ এপ্রিল গৌরব ও নেহা বাগদান সারেন। তাঁর আগেও গৌরবকে হুমকি দিয়েছিলেন সৌরভ। পুলিশে অভিযোগ জানানোর পর, প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন সৌরভ। এবার বিয়ে ভেস্তে দিতে মারধর করলেন। দু'জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?