বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'দেশজুড়ে ধর্মীয় হিংসা উস্কে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দায়ী', রায়-বিতর্কে ইন্ধন বিজেপি সাংসদ নিশিকান্তের

AD | ১৯ এপ্রিল ২০২৫ ০০ : ৩৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি তামিলনাড়ুর রাজ্যপালের বিচারাধীন বিলগুলিতে সম্মতি স্থগিত রাখার সিদ্ধান্ত বাতিল করে একটি বেনজির রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছিল, রাজ্যপালের তরফ যে সব বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠানো হচ্ছে সেগুলিকে নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সেই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। মুখ খুলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এবার আরও চাঁচাছোলা আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, দেশজুড়ে ধর্মীয় হিংসা উস্কে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দায়ী। তাঁর মন্তব্যে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি।

সুপ্রিম কোর্টের রায়ে ধনখড় বলেছিলেন, "সংবিধানের ১৪২ ধারা গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে একটি পারমাণবিক অস্ত্রে পরিণত হয়েছে।  যা বিচারবিভাগের কাছে ২৪x৭ উপলব্ধ।" 

সেই রেশ ধরেই বিচার বিভাগের ক্ষমতার সীমা নিয়ে প্রশ্ন তুলে নিশিকান্তের আক্রমণ, "নিয়োগকারী কর্তৃপক্ষকে আপনি কীভাবে নির্দেশনা দিতে পারেন? রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। সংসদ এই দেশের আইন তৈরি করে। আপনি সেই সংসদকে নির্দেশ দেবেন? আপনি কীভাবে একটি নতুন আইন তৈরি করলেন? কোন আইনে লেখা আছে যে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে? এর অর্থ হল আপনি এই দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চান। সংসদ বসলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে...।"

শীর্ষ আদালত কীভাবে ধর্মীয় যুদ্ধ উস্কে দিয়েছে তার প্রমাণ না দিয়েই ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত বলেন, "দেশে ধর্মীয় যুদ্ধ উস্কে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দায়ী। সুপ্রিম কোর্ট তার সীমা অতিক্রম করছে। যদি সবকিছুর জন্য সুপ্রিম কোর্টে যেতে হয়, তাহলে সংসদ এবং রাজ্য বিধানসভা বন্ধ করে দেওয়া উচিত।"

সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর একটি মামলায় রায় দেওয়ার কয়েকদিন পর এই উস্কানিমূলক মন্তব্য করা হল। শীর্ষ আদালতের রায়ে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির ১০টি বিলের সম্মতি স্থগিত রাখার সিদ্ধান্তকে 'অবৈধ' এবং 'স্বেচ্ছাচারী' বলে রায় দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চ দ্বিতীয়বারের মতো আইনসভা কর্তৃক পাস হওয়া বিলগুলিতে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের সম্মতির জন্য তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। শীর্ষ আদালত আরও জোর দিয়ে বলেছে, রাষ্ট্রপতির কাছে যে বিলগুলি সাংবিধানিক প্রশ্নযুক্ত মনে হবে সেগুলি সুপ্রিম কোর্টে পাঠানো বুদ্ধিমানের কাজ হবে।

নিশিকান্তের মন্তব্য জগদীপ ধনখড়ের উদাহরণকে প্রতিফলিত করছে, যিনি বিচার বিভাগের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন, বলেছিলেন "আমাদের এমন বিচারক আছেন যারা আইন প্রণয়ন করবেন, যারা সুপার-পার্লামেন্ট হিসেবে কাজ করবেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া