বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৯ এপ্রিল ২০২৫ ০০ : ৪৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আসরে পৌঁছনোর ঠিক আগেই ঘটল বিপত্তি। বিয়ের শোভাযাত্রা থেকে পালিয়ে আত্মঘাতী হলেন ৩০ বছরের এক যুবক। বিয়ের দিনেই যুবকের চরম পরিণতিতে শোকস্তব্ধ গোটা পরিবার। আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল বিষাদে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠিতে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম, রবি যাদব। ৩০ বছরের যুবক শুক্রবার সন্ধেয় হাসিমুখেই বিয়ে করতে যাচ্ছিলেন। মাঝপথেই পালিয়ে গিয়ে তিনি রেললাইনে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে লখনউ-বারাণসী রেললাইনে।
পরিবারের তরফে জানা গেছে, গতকাল আজামগড়ে বিয়ের আসর বসেছিল রবির। বরযাত্রীদের সঙ্গে তিনি বিয়ের আসরে যাচ্ছিলেন। হঠাৎ যানজটের মধ্যে গাড়িটি আটকে পড়ে। গাড়ি থেকে নেমেই পালিয়ে যান রবি। ফোনে বারবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি কোনও সাড়া দেননি। শনিবার সকালে জানা যায়, বানি রেলস্টেশনের কাছেই রবির ছিন্নবিচ্ছিন্ন দেহ পাওয়া গেছে।
পরিবারের ধারণা, শোভাযাত্রা থেকে পালিয়ে যাওয়ার পর বিয়ের পোশাক পরিবর্তন করে সাধারণ পোশাক পরে কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। মালগাড়ির সামনে ঝাঁপিয়ে আত্মহত্যার সময়, তাঁর দেহে বিয়ের পোশাক ছিল না। কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ করলেন, তা ঘিরে ধোঁয়াশায় সকলে। তদন্ত জারি রেখেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?