বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৯ এপ্রিল ২০২৫ ০০ : ৩৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে বাঙালি বিমানসেবিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল হাসাপাতালেরই টেকনিশিয়ানকে। শুক্রবার ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮০০ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহ হয় দীপক নামক এক যুবকের চালচলনে। পাঁচ মাস আগেই হাসপাতালের টেকনিশিয়ানের কাজ নিয়েছিলেন অভিযুক্ত। একজন আধিকারিক জানিয়েছেন, ঘটনার সময় ঘরে উপস্থিত দুই নার্সকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় তাঁরা পরস্পরবিরোধী বয়ান দিয়েছিলেন পুলিশকে। আরও ৫০ জন হাসপাতাল কর্মীকে জিজ্ঞাসাবাদ করার পর দীপককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে বিহারের মুজাফ্ফরপুরের বাধৌলি গ্রামের বাসিন্দা দীপক।
পশ্চিমবঙ্গের বাসিন্দা, পেশায় বিমানসেবিকা নির্যাতিতা গুরুগ্রামে এসছিলেন একটি ওয়ার্কশপে যোগ দিতে। গত ৫ এপ্রিল হোটেলের সুইমিং পুলে স্নান করার সময় অসুস্থ বোধ করায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, ৬ এপ্রিলে ভেন্টিলেশনে থাকার সময় তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। এফআইরের বর্ণনা অনুযায়ী, শারীরিক দুর্বলতার কারণে তিনি কথা বলা বা বাধা দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। সেই সময় কেবিনে আরও দু'জন নার্স উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা সাহায্যের জন্য এগিয়ে আসেননি।
১৩ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ভুক্তভোগী বিমানসেবিকা তাঁর স্বামীকে ঘটনাটি জানান এবং থানায় অভিযোগ দায়ের করেন। পরের দিন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) শ্লীলতাহানি এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পরেই সিট গঠন করে গুরুগ্রাম পুলিশ। এরপরেই তদন্তকারী দল হাসপাতাল চত্বরের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। জিজ্ঞাসাবাদ করা হয় ৫০ জনেরও বেশি হাসপাতালকর্মীকে। এরপরেই খোঁজ মেলে দীপকের। ১৮ এপ্রিল সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে তোলা হয়েছিল। তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?