বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৯ এপ্রিল ২০২৫ ২২ : ৫৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কখনও কখনও জীবন সিনেমার অনুকরণ করে। তাও আবার হলিউডের একটি গল্প যা পারমাণবিক অস্ত্রের সঙ্গে জড়িত গুপ্তচর অভিযানের উপর ভিত্তি করে তৈরি। ১৯৬৫-৬৮ সালের মধ্যে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত নন্দাদেবীতেও একই রকম ঘটনা ঘটেছিল।
নন্দাদেবী একটি পবিত্র স্থান এবং স্থানীয়দের মতে এটি দেবী নন্দার আবাসস্থল। অনেকেই এই শৃঙ্গটিকে আধ্যাত্মিকভাবে সুরক্ষিত এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।
ঠান্ডা যুদ্ধ যখন চরমে দুই পরাক্রম শক্তিশালী দেশ আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরের বিভিন্ন পরিকল্পনা নস্যাৎ করার জন্য যে কোনও পদক্ষেপ করতে প্রস্তুত ছিল।
১৯৬৪ সালে জিনজিয়াং প্রদেশের লপ নূর হ্রদে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে চীন। চিন্তায় পড়ে ভারত এবং আমেরিকা। এই পরিপ্রেক্ষিতে, আমেরিকা ভারতের সহযোগিতায় হিমালয় পর্বতমালা জুড়ে চীনা পারমাণবিক পরীক্ষা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের উপর নজরদারি করার জন্য পারমাণুচালিত পর্যবেক্ষণ ডিভাইস স্থাপন করে।
১৯৬৫ সালের অক্টোবরে ভারতীয় ও আমেরিকান পর্বতারোহীদের একটি দল নজরদারি সরঞ্জাম-সহ সাতটি প্লুটোনিয়াম ক্যাপসুল বহন করে নন্দাদেবীতে নিয়ে আসে। পুরো প্যাকেজটির ওজন ছিল প্রায় ৫৭ কেজি। নজরদারি সরঞ্জাম-সহ প্লুটোনিয়াম ক্যাপসুলগুলি ভারতের উত্তর-পূর্ব সীমান্তের কাছে, ৭,৮১৬ মিটার উঁচু নন্দাদেবীর উপরে স্থাপন করার কথা ছিল।
পর্বতারোহীরা যখন চূড়োর খুব কাছে পৌঁছে গিয়েছিলেন, ঠিক তখনই আবহাওয়ার অবনতি ঘটে। তুষারঝড়ের কারণে পর্বতারোহীরা অভিযান বাতিল করে ক্যাম্পে ফেরত চলে যান।
একটি ছয় ফুট লম্বা অ্যান্টেনা, দু'টি রেডিও যোগাযোগ সেট, একটি পাওয়ার প্যাক এবং একটি প্ল্যাটফর্মে প্লুটোনিয়াম ক্যাপসুল রেখে ক্যাম্পে ফিরে আসেন। ১৯৬৬ সালের মে মাসে পর্বতারোহীদের দলটি ঘটনাস্থলে ফিরে আসে। কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি!
তাদের স্থাপন করা সমস্ত সরঞ্জাম এবং ডিভাইসগুলি হারিয়ে গিয়েছিল, যার ফলে আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সিআইএ এবং আইবি-র এই যৌথ উদ্যোগের নাম ছিল ‘অপারেশন হ্যাট’। যন্ত্রটি কোথায় উধাও হয়ে গেল সেই রহস্যের সমাধান হয়নি এখনও।
যন্ত্রটি হারিয়ে যাওয়ার পিছনে অনেকে অনেক তত্ত্ব দিয়েছেন। কারও মতে, পাকিস্তান যন্ত্রটিকে চুরি করেছে। আবার অনেকে বলেন, ভারতই যন্ত্রটিকে সরিয়ে দিয়েছে। তবে এই দুই তত্ত্বের পক্ষেই কোনও প্রমাণ মেলেনি।
ঘরে-বাইরে চাপ ক্রমশ বাড়তে থাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সংসদে বিষয়টি উত্থাপন করেন এবং ব্যাখ্যা করেন কী ভাবে সিআইএ এবং আইবি মিলে এই যৌথ অভিযান চালিয়েছিল।
এই ঘটনার পর, ১৯৬০-এর দশকের বেশিরভাগ সময় ধরে এই স্থানটি বিদেশী অভিযানের জন্য বন্ধ ছিল। ১৯৭৪ সালে এটি পুনরায় খোলা হয়েছিল। বিপদ জানা সত্ত্বেও এই যন্ত্রটির বর্তমান অবস্থান জানা নেই কারও। যন্ত্রটি যদি এখনও নন্দাদেবীতে থেকে থাকে তবে তা যথেষ্ট বিপজ্জনক বলে আশঙ্কা বিজ্ঞানীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?