বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

RD | ১৯ এপ্রিল ২০২৫ ২০ : ২৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টেসলা কর্ণধার তথা ট্রাম্প প্রশানের অন্যতম কর্তা ইলন মাস্কের ফোনালাপ হয়েছিল। এর কয়েক ঘন্টার মধ্যেই সেই ফোনালাপ অনলাইন পোস্টে শেয়ার করেছেন মাস্ক। সেখানেই তাঁকে, মোদির প্রশংসা করতে শোনা গিয়েছে। জানিয়েছেন, চলতি বছরের শেষে ভারত সফরের জন্য আগ্রহী তিনি। 

এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, "প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে পারাটা সম্মানের। আমি এই বছরের শেষের দিকে ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"  

 প্রধানমন্ত্রী মোদী শুক্রবারই এক্সবার্তায় জানিয়েছিলেন, 'ইলন মাস্কের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। যার মধ্যে এই বছরের শুরুতে ওয়াশিংটন ডিসি-তে আমাদের বৈঠকে  যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেগুলো ফের আলোচনায় উটেছিল। আমরা উভয় দেশের প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। ভারত এই ক্ষেত্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।"

নিজেকে প্রধানমন্ত্রী মোদির "ভক্ত" বলে দাবি করা ইলন মাস্ক ভারত সফরের পরিকল্পনা করেছিলেন। গত বছর টেসলার "অত্যন্ত ভারী বাধ্যবাধকতার" কারণে এমন একটি পরিকল্পনা স্থগিত করতে হয়েছিল। তাঁর সফর পিছিয়ে দিয়ে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জানিয়ে ছিলেন যে, তিনি ২০২৪ সালের শেষের দিকে ভারত সফর করবেন। কিন্তু সেই পরিকল্পনাও কার্যকর হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন একটি ভয়াবহ বাণিজ্য যুদ্ধে লিপ্ত। উভয় পক্ষের নেতৃত্ব ট্রাম্প এবং শি জিনপিং অনমনীয়। ঠিক সেই সময়ে ইলন মাস্ক-প্রধানমন্ত্রী মোদির ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে।  

মার্কিন অর্থনীতির পাশাপাশি, ভারতে মাস্কের নির্দিষ্ট ব্যবসায়িক স্বার্থ রয়েছে। এর মধ্যে রয়েছে তার বৈদ্যুতিক গাড়ি ব্র্যান্ড টেসলার ভারতীয় বাজারে প্রবেশ এবং স্যাটেলাইট-ভিত্তিক স্টারলিংক ইন্টারনেটের কার্যক্রম। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির দিকে ঝুঁকেছে, যা টেসলার এ দেশে কারখানা খোলার আসা বাড়াচ্ছে। বর্ধিত শুল্ক আরোপের ফলে ভারতের মতো প্রতিযোগিতামূলক বাজারে বৈদ্যুতিক গাড়িগুলি আরও ভালো চুক্তির আসা করতে পারে।

টেসলা ইতিমধ্যেই ভারতে কাজ শুরু করেছে, শোরুম এবং কর্মচারীদের সন্ধান করছে। তারা মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ৪০০০ বর্গফুট জায়গা ভাড়া নিয়েছে বলে জানা গিয়েছে, সঙ্গে কিছু পার্কিং স্লটও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, টেসলা দিল্লি এবং মুম্বইতে কিছু অতিরিক্ত জায়গাও বেছে নিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া