বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৯ এপ্রিল ২০২৫ ২০ : ১১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এক হাজার কেজি সোনা গলিয়ে সেখান থেকে তৈরি করা হল সোনার বার। এই সোনা ভক্তরা ২১ টি মন্দিরে দান করেছিলেন। সেখান থেকে এগুলিকে ব্যবহার করল তামিলনাড়ু সরকার।
গলিয়ে ফেলা সোনা থেকে সোনার বার তৈরি করার পর সেগুলিকে ব্যাঙ্কে জমা রাখল তামিলনাড়ু সরকার। এরপরই সেখান থেকে বছরে ১৭.৮১ কোটি টাকা সুদ পাবে তারা। এই সমস্ত সোনা তামিলনাড়ুর ২১ টি মন্দিরে ভক্তরা দান করেছিলেন। এগুলিকে সবই ভারতীয় স্টেট ব্যাঙ্কে রেখে দিয়েছে তামিলনাড়ু সরকার। সেখান থেকে তারা এবার সুদ পাবে।
তামিলনাড়ুর এক মন্ত্রী জানিয়েছেন, মন্দিরে যে সোনা দান করা হয়েছিল সেগুলির সুরক্ষা নিয়ে তারা চিন্তিত ছিল। সেখান থেকে তারা বিষয়টি নিয়ে বহুদিন ধরেই চিন্তাভাবনা করছিল। তাই সেগুলিকে একসঙ্গে গলিয়ে নিয়ে সেখান থেকে সোনার বার তৈরি করা হয়েছে। এবার এই টাকা সরকার রাজ্যের বিভিন্ন উন্নয়েন খাতে খরচ করবে।
এই বিষয়ে যাতে কোনও ভ্রান্তি না তৈরি হয় সেজন্য ইতিমধ্যেই একটি কমিটি তৈরি করা হয়েছে। সেখানে তিনজন অবসরপ্রান্ত বিচারপতিকে নিয়োগ করা হয়েছে। তারা গোটা বিষয়টি দেখভাল করবেন।
যে খবর পাওয়া গিয়েছে সেখান থেকে দেখা গিয়েছে ২১ টি মন্দির থেকে ১০ লাখ ৭৪ হাজার ১২৩.৪৮৮ গ্রাম আসল সোনা পাওয়া গিয়েছে। এই সমস্ত সোনাকে গলিয়ে সেখান থেকে তৈরি করা হয়েছে সোনার বার। সেখান থেকেই এবার সুদের মোটা টাকা পাবে তামিলনাড়ু সরকার।
তামিলনাড়ু সরকার জানিয়েছে, মন্দিরের সোনা থেকে পাওয়া সুদের অর্থ মন্দিরের উন্নয়নের জন্যই ব্যবহার করা হচ্ছে। রাজ্যের সমস্ত মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন পুজোপার্বণে ওই টাকা খরচ হচ্ছে। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে তিনটি আঞ্চলিক কমিটি গঠন করেছে সরকার। প্রতিটি কমিটির মাথায় আছেন এক জন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। সোনা বিনিয়োগের প্রকল্পের তত্ত্বাবধানের দায়িত্বে আছেন তাঁরা।
মন্দিরের সোনা বিনিয়োগের এই প্রকল্প মাঝে থমকে গিয়েছিল। সরকারের সবুজ সঙ্কেত পাওয়ার পর ২০২১-২২ সাল থেকে আবার তা চালু হয়েছে। তবে শুধু সোনা নয়, পরবর্তীকালে তামিলনাড়ু সরকার মন্দিরের রুপো বিনিয়োগের কথাও ভাবছে। অব্যবহৃত বা ব্যবহার-অযোগ্য রুপো, যা বিভিন্ন সময়ে ভক্তেরা দান করেছেন, সেগুলি গলিয়ে ব্যাঙ্কে গচ্ছিত রাখা হবে। সেখান থেকেও আয়ের ভাবনা রয়েছে সরকারের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?