বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ এপ্রিল ২০২৫ ১৯ : ২৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এ দেশের রাষ্ট্রপতি ভবন হল ভারতীয় ও পাশ্চাত্য স্থাপত্য শৈলীর অনন্য মিশ্রণ। কিন্তু আপনি কি জানেন, এই দুর্দান্ত ভবনটি আগে ভাইসরয় হাউস নামে পরিচিত ছিল। ১৯১১ সালে, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। তখন থেকেই ব্রিটিশরা রাইসিনা হিল অঞ্চলকে তাদের সদর কার্যালয় প্রতিষ্ঠা করার জন্য বেছে নিয়েছিল।
ভারতের রাষ্ট্রপতি ভবনে রয়েছে ৩৪০টি কক্ষ, একটি বিশাল দরবার হল এবং সুন্দর বাগান। বলা হয় যে, এটি নির্মাণে ৪ বছর সময় লাগবে বলে আশা করা হয়েছিল। কিন্তু ১৭ বছর সময় লেগেছে। সেই সময়ে রাষ্ট্রপতি ভবন নির্মাণে খরচ পড়েছিল ১ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি।
রাষ্ট্রপতি ভবন যে জমিতে তৈরি হয়েছে আগে তার নাম ছিল রাইসিনা হিল। ১৯১১ সালের আগে, এই অঞ্চলটি স্থানীয় বাসিন্দাদের ছোট ছোট গ্রামের অংশ ছিল। কৃষিকাজ এবং পশুপালনের সঙ্গে জড়িত ছিলেন গ্রামের প্রায় ৩০০ পরিবার। ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে দিল্লিকে রাজধানী করার সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশরা।
কথিত আছে যে, যখন এই জমিতে ভাইসরয় ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন জমির মালিকানা ছিল জয়পুরের মহারাজার হাতে। এই ভবনের সামনে একটি স্তম্ভ স্থাপন করা হয়েছিল, যাকে 'জয়পুর স্তম্ভ' বলা হয়। তথ্য অনুসারে, এটি জয়পুরের মহারাজা সওয়াই মাধো সিং উপহার দিয়েছিলেন।
কয়েক বছর আগে, কিছু লোক দাবি করে যে তারাই লুটিয়েন্স জোনের আসল মালিক, যার মধ্যে রয়েছে সেই জমি যেখানে স্থাপত্যের অন্যতম নিদর্শন রাষ্ট্রপতি ভবন, সংসদ, নর্থ ব্লক এবং সাউথ ব্লক অবস্থিত। লুটিয়েন্স জোন হল এমন একটি এলাকা যেখানে সরকারি আমলাদের জন্য বাংলো এবং নানা প্রশাসনিক অফিস রয়েছে।
বেশি উচ্চতার কারণে ব্রিটিশরা রাইসিনা হিলকে তাদের সদর দপ্তর হিসেবে বেছে নিয়েছিল। ব্রিটিশ ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন হিসেবে নকশা করা রাষ্ট্রপতি ভবনটি ১৯১২ থেকে ১৯২৯ সালের মধ্যে নির্মিত হয়েছিল। ভবনটির নকসা করেছিলেন স্যার এডউইন লুটিয়েন্স এবং স্যার হারবার্ট বেকার।
যেহেতু এটি একটি পাহাড়ি এলাকা ছিল, তাই রাইসিনা নির্মাণের জন্য ব্যাপকভাবে খনন কাজ চলে এবং সমতল তৈরির কাজ করা হয়েছিল। মাটি সমতল করার জন্য বিস্ফোরণওকরা হয়েছিল। নির্মাণের জন্য প্রচুর পরিমাণে পাথর এবং মাটি সরাতে হয়েছিল।
পাহাড়ি ভূখণ্ডের কারণে, এক স্থান থেকে অন্য স্থানে ভারী পণ্য পরিবহন করা কঠিন ছিল। তাই, ওই অঞ্চলে রেললাইন স্থাপন করা হয়েছিল। রাজস্থান এবং অন্যান্য স্থান থেকে মার্বেল, বেলেপাথর এবং অন্যান্য পণ্য এই রেললাইনের মাধ্যমে আনা হত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?