শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Kolkata: বড়দিনে শুরু সঙ্গীতমেলা

Pallabi Ghosh | ২৩ ডিসেম্বর ২০২৩ ২১ : ৩৮Pallabi Ghosh
সঙ্কর্ষণ বন্দ্যোপাধ্যায়: সোমবার বড়দিনে শুরু তথ্য–সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাংলা সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসব। নামী শিল্পীদের পাশাপাশি কলকাতার বিভিন্ন মঞ্চে অসংখ্য নবীন শিল্পী গান শোনাবেন দর্শক–শ্রোতাদের। সোমবার থেকে কলকাতার ১১টি মঞ্চে একসঙ্গে শুরু সঙ্গীত মেলা, চলবে ১ জানুয়ারি পর্যন্ত। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, ঋষি অরবিন্দ পার্ক (‌‌নেতাজিনগর), হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি মুক্তমঞ্চ, মুকুন্দপুর ফুটবল খেলার মাঠ, চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে বিভিন্ন ধারার বাংলা গান শোনা যাবে শিল্পীদের কণ্ঠে। ৫ হাজারের বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী অংশ নেবেন এবারের সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবে। এবারের সঙ্গীত মেলায় কলকাতা ছাড়া বিভিন্ন জেলার শিল্পীরাও সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন বিভিন্ন মঞ্চে। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশ নেওয়া প্রতিভাবান নবীন শিল্পীরা এই মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এছাড়াও অডিশনের মাধ্যমে ৬০০ জন নতুন শিল্পী এবারের বাংলা সঙ্গীত মেলায় গান গাওয়ার সুযোগ পেয়েছেন। বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে। অন্যবারের মতো এবারও দেশপ্রিয় পার্কের মঞ্চ জনপ্রিয় বাংলা ব্যান্ডের পাশাপাশি নতুন নতুন বাংলা ব্যান্ডের গানে মুখরিত হয়ে উঠবে প্রতিদিন। গগনেন্দ্র প্রদর্শশালায় ‘‌বাংলার আদিবাসী হস্তশিল্প’‌ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্পীরা উপস্থিত থাকবেন তাঁদের শিল্পকর্মের সম্ভার প্রদর্শন ও বিপণনের জন্য। এই প্রদর্শনী চলবে ১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত ন’‌টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে। বাংলা সঙ্গীত মেলা উপলক্ষে রবীন্দ্রসদন–নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত বিষয়ক পুস্তক, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে থাকছে নানা স্বাদের খাবারের স্টল। শনিবার বিকেলে রবীন্দ্রসদন প্রাঙ্গণে বাংলা সঙ্গীত মেলার ‘‌কার্টেন রেজার’‌ অনুষ্ঠানে বাংলার লোকসংস্কৃতির বর্ণময় ঝলক পাওয়া গেল। বিভিন্ন জেলার লোকশিল্পীরা তাঁদের নাচ–গান–বাদ্যে বাংলার সমৃদ্ধ লোকশিল্পকে তুলে ধরেন। কার্টেন রেজারের আগে রবীন্দ্রসদনে সাংবাদিক সম্মেলনে বাংলা সঙ্গীত মেলার নানা দিক তুলে ধরে তথ্য–সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘‌২০১১–র পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উচ্চতায় নিয়ে গিয়েছেন বাংলা সঙ্গীত মেলাকে, সেটা আরও একবার চাক্ষুষ করতে পারবেন সঙ্গীতপ্রেমী মানুষজন।’‌ তিনি আরও বলেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছে অনুসারে আগামী বছর থেকে মূল সঙ্গীত মেলার আগে জেলায় জেলায় চারটি চার দিনের সঙ্গীত মেলা আয়োজিত হবে।’‌ বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবের সাংবাদিক সম্মেলন ও কার্টেন রেজারে এদিন উপস্থিত ছিলেন তথ্য–সংস্কৃতি সচিব শান্তনু বসু, সাংস্কৃতিক অধিকর্তা কৌশিক বসাক, নন্দনের অধিকর্তা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, কৌস্তুভ তরফদার, তপন তরফদার, দেবজ্যোতি বোস, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরি, সৈকত মিত্র, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর আচার্য প্রমুখ।

ছবি: সুপ্রিয় নাগ‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া