বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

RD | ১৮ এপ্রিল ২০২৫ ০৪ : ০৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেল। প্রতিদিন প্রায় ১৩,০০০ যাত্রীবাহী ট্রেন চলাচল করে। বিশ্বের যেকোনও রেলের ভাড়র তুলনায় বারতীয় রেলের ভাড়া সবচেয়ে কম। জাতীয় পরিবহন সংস্থা যাত্রীদের ৪৬ শতাংশ ছাড়ে ট্রেনের টিকিট বিক্রি করে। কিন্তু আপনি কি জানেন, ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন কোনটি? এই ট্রেন গতিতে সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী!

ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন-

অত্যন্ত জনপ্রিয় 'গরীব রথ' হল দেশের সবচেয়ে সস্তা বাতানুকূল  ট্রেন। ভারতীয় রেল পরিচালিত অন্যান্য এসি ট্রেনের তুলনায় গরীব রথ যাত্রীদের আরামদায়ক এসি ভ্রমণের সুযোগ করে দেয়। এই ট্রেন 'গরীব মানুষের রাজধানী' নামেো পরিচিত। ২০০৬ সালে শুরু হয়েছিল গরীব রথের যাত্রা। যারা শতাব্দী বা রাজধানী এক্সপ্রেসের মতো বহুমূল্যের বাতানুকূল ট্রেনে ভ্রমণ করতে পারতেন না, তাদের জন্য কম খরচে গরীব রথ রয়েছে গন্তব্য়ে পৌঁছানোর জন্য।

গরীব রথ এক্সপ্রেস ২০০৬ সালের ৪ অক্টোবর বিহারের সহরসা থেকে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত প্রথম যাত্রা শুরু করেছিল। আজ ট্রেনটি দিল্লি-চেন্নাই, পাটনা-কলকাতা এবং দিল্লি-মুম্বইয়ের মতো গুরুত্বপূর্ণ রুট-সহ ২৬টি ভিন্ন রুটে চলাচল করে, যা দেশের প্রধান শহরগুলিকে সংযুক্ত করে।

গরীব রথের ভাড়া-

গরীব রথ ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন। এই ট্রেনের প্রতি কিলোমিটারে ভাড়া মাত্র ৬৮ পয়সা! ফলে এটি বিশ্বব্যাপী সবচেয়ে পকেট-বান্ধব ট্রেন। নয়াদিল্লি-গোরখপুর রুটে থার্ড এসি-র জন্য অন্যান্য ট্রেনে ১২০০ থেকে ১৪০০ টাকা ভাড়া নেওয়া হলেও, গরীব রথে একই যাত্রার জন্য মাত্র ৮১৫ টাকা ভাড়া নেওয়া হয়।  

গরীব রথের গতি-

কম ভাড়া ছাড়াও, গরীব রথ গতির দিক থেকে ভারতের দ্রুততম কিছু এক্সপ্রেস ট্রেনের প্রতিদ্বন্দ্বী। গরীব রথের সর্বোচ্চ অপারেটিং গতি ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা, যা রাজধানী এক্সপ্রেসের সমান। কম ভাড়া সত্ত্বেও, গরীব রথে আরামদায়ক আসন এবং পরিষ্কার শৌচালয়-সহ ভ্রমণকারীদের প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া