বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ এপ্রিল ২০২৫ ০১ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ছত্তিশগড়ের সুকমা জেলায় ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ১২ জনের মাথার দাম ৪০.৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। রাজ্য সরকারের 'নকশাল আত্মসমর্পণ পুনর্বাসন নীতি ২০২৫' এবং 'নিয়াদ নেল্লা নার' প্রকল্পের অধীনে আত্মসমর্পণকারীদের মধ্যে ১৩ জন পুরুষ এবং নয়'জন মহিলা রয়েছেন।
২২ জন মাওবাদীর মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষের মাথার দাম ধার্য ছিল ৮ লক্ষ টাকা। আত্মসমর্পণকারী আরও একজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন যাদের মাথার দাম ৫ লক্ষ টাকা বলে জাননিয়েছিল নিরাপত্তা বাহিনী।
আত্মসমর্পণের পর, নকশালপন্থীদের ৫০,০০০ টাকা সহায়তা, পোশাক এবং অন্যান্য সহায়তা রাজ্য সরকার দিচ্ছে। সুকমার এসপি কিরণ চৌহানের মতে, যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের সরকারের পুনর্বাসন নীতির অধীনে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে।
সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চহ্বান বলেন, "সমাজের মূল স্রোতে ফিরতে চেয়েই মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন।" এই সাফল্যের নেপথ্যে জেলা পুলিশ, জেলা রিজার্ভ গার্ড, সিআরপিএস বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে মাওবাদ নির্মূল করার সংকল্প নিয়েছে। সেই লক্ষ্যেই ছত্তিশগড়, ঝাড়খণ্ড-সহ মাওবাদী অদ্যুষিত নানা এাকায় চলছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি। এই অভিযানে বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকজন মাওবাদী নিহত হয়েছেন। এ,সবের মধ্যেই কোনও বলপ্রয়োগ ছাড়া ২২ জন মাওবাদীর আত্মসমর্পণ যথেষ্ট উল্লেখযোগ্য।
এর আগে গত ৮ এপ্রিল বিজাপুরে ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন। তাদের বিরুদ্ধে ২৬ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
এই মাসের শুরুতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে, ছত্তিশগড়ের মাওবাদীমুক্ত ঘোষণা করা প্রতিটি গ্রামকে ১ কোটি টাকা দেওয়া হবে উন্নয়নের জন্য। রাজ্যে চরমপন্থার অবসান ঘটানোর লক্ষ্যে মাওবাদীদের আত্মসমর্পণে সক্রিয়ভাবে অবদান রাখা গ্রামগুলিকে এই তহবিল দেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?