শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

Kaushik Roy | ১৮ এপ্রিল ২০২৫ ০০ : ১৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ৬৬ বছর বয়সে দাঁড়িয়ে ৩৯ বছরের বান্ধবীকে বিয়ে করেছিলেন প্রাক্তন ক্রিকেটার অরুণলাল। তাও আবার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে। সেই সময় প্রচুর জলঘোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

 

এবার দিলীপ ঘোষের বিয়েতে পরিস্থিতিটা কতকটা একই রকম। দিলীপের বিয়ে নিয়ে বঙ্গ রাজনীতি একপ্রকার তোলপাড়। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া-চিঠি পাঠিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

আজকাল ডট ইনের তরফে অরুণ লালকে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে জানতে চাওয়ায় সোজা ব্যাটে খেললেন প্রাক্তন ক্রিকেটার। জানালেন, 'এটা সম্পূর্ণ ওঁর নিজস্ব ব্যাপার। অন্যরা কে কী বলছেন তাতে একেবারেই তোয়াক্কা করা উচিত নয়। নিজের জীবন, নিজের সিদ্ধান্ত।'

 

পাশাপাশি, বিজেপি নেতাকে শুভেচ্ছাও জানিয়েছেন অরুণ লাল। বললেন, 'নতুন ইনিংসের জন্য আমি তাঁকে শুভেচ্ছা জানাই।' প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। গত কয়েকদিনে ধরে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। 

 

এক সংবাদ মাধ্যমে দিলীপকে তাঁর বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি আবার হ্যাঁ বা না কিছু বলেননি। তবে হেয়ালি বজায় রেখেছিলেন ষোলো আনা। কিছুটা হেয়ালি করে বলেন, ‘আমি কি বিয়ে করতে পারি না? অপরাধ নাকি বিয়ে করা?’ 

 

অন্যদিকে, বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষের কয়েক মিনিটের মাথায় করা পরপর দুটি পোস্ট জল্পনা দ্বিগুণ করে। শুক্রতেই নাকি চারহাত এক হচ্ছে।

 

পাত্র দিলীপ ঘোষ, পাত্রী নিজেও বিজেপির নেত্রী, নাম রিঙ্কু মজুমদার। দলীয় সূত্রেই তাঁদের আলাপ। কয়েক বছরের আলাপের পর, বেশ ভাবনাচিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া