শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ এপ্রিল ২০২৫ ২৩ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের তথা টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কী কথা হল দু'জনের মধ্যে? এক্স হ্যান্ডেলে সে বিষয়ে নিজেই পোস্ট করেছেন মোদি। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার কথা প্রাধান্য পেয়েছে এই ফোনালাপে।
এক্সবার্তায় মোদি লিখেছেন, 'ইলন মাস্কের সঙ্গে কথা বললাম। অনেকগুলি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হল। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলিও উঠে এসেছে। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারত যে আদর্শ স্থান হয়ে উঠছে তা তাঁকে জানিয়েছি। এছাড়া দুই রাষ্ট্র যে একে-অপরের সঙ্গে কাজ করতে ভীষণভাবে আগ্রহী, তাও আলোচনায় উঠে এসেছে।'
Spoke to @elonmusk and talked about various issues, including the topics we covered during our meeting in Washington DC earlier this year. We discussed the immense potential for collaboration in the areas of technology and innovation. India remains committed to advancing our…
— Narendra Modi (@narendramodi) April 18, 2025
ভারতে ইলন মাস্কের টেসলা কাজ করতে আগ্রহী। ইতিমধ্যেই দেশের দুটি শহরে গাড়ির শোরুম বাড়া নেওয়া হয়েছে। টেসলা শোরুম ও কারখানা খুললেন ভারতে কর্মসংস্থানের পরিসর তো বৃদ্ধি পাবেই, সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নতিও হবে। তাই এই আবহে মাস্ক-মোদি ফোনালাপ বেশ তাৎপর্যবাহী।
ট্রাম্প প্রশাসনের নয়া শুল্কনীতি নিয়ে গোটা বিশ্বজুড়ে আলোচনা পড়েছে। একাধিক দেশের মতো ভারতের ওপরও পাল্টা শুল্ক চাপিয়েছিল হোয়াইট হাউস। তবে চিন বাদে বর্ধিত শুল্ক অন্য়ান্য দেশের ক্ষেত্রে ৯০ দিনের জন্য তা স্থগিত রাখা হয়েছে। এই আবহে চিন দিল্লিকে কাছে পেতে আগ্রহী। আমেরিকার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছে। ঠিক সেই সময়ই ট্রাম্র প্রশাসনের অন্যতম কর্তা ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক বেশ ইঙ্গিতবাহী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?