বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'টাকা-মদ-উপহারে প্রভাবিত ভোটাররা পশুর মতো পুনর্জন্ম পাবে', বিজেপির প্রাক্তন মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

RD | ১৮ এপ্রিল ২০২৫ ২২ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভোটের সময় প্রায়ই টাকা-মদ-উপহার দিয়ে ভোটারদের প্রভাবিত করতে দেখা যায়। এর বিরুদ্ধেই সোচ্চার মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী ঊষা ঠাকুর। তাঁর সাফ কথা, টাকা-মদ-উপহারের কাছে গণতন্ত্র বিক্রি করা ব্যক্তিরা উট, ভেড়া, ছাগল, কুকুর এবং বিড়াল হয়ে পুনর্জন্ম পাবে।

বুধবার মহো বিধানসভা কেন্দ্রের হাসলপুর গ্রামে এক সভায় বিজেপি বিধায়কের মন্তব্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার প্রেক্ষিতে বিরোধী কংগ্রেস, শাসক দলের বিধায়ককে "রক্ষণশীল চিন্তাভাবনা"র নিন্দা করেছে।

গণতন্ত্র রক্ষার জন্য জনগণকে আহ্বান জানিয়ে ঊষা ঠাকুর বলেন, "লাডলি বহনা যোজনা এবং কিষাণ সম্মান নিধির মতো বিজেপি সরকারের নানা প্রকল্পের মাধ্যমে প্রতিটি সুবিধাভোগীর অ্যাকাউন্টে হাজার হাজার টাকা আসছে। তার পরেও, যদি ৫০০-১০০০ টাকায় ভোটাররা বিক্রি হয়, তবে এটি মানবতার ক্ষেত্রে লজ্জার বিষয়।" 

ভোটের গোপনীয়তার কথা উল্লেখ করে ঊষা ঠাকুর বলেন, "ঈশ্বর সব দেখছেন। ভোট দেওয়ার সময় আপনার সততা হারাবেন না।"

রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সংযোজন, "যারা টাকা, শাড়ি, গ্লাস এবং মদ খেয়ে নিরপেক্ষ হয়েছিলেন, আপনার ডায়েরিতে লিখে রাখুন- তারা অবশ্যই পরের জন্মে উট, ভেড়া, ছাগল, কুকুর এবং বিড়াল হয়ে জন্মাবেন। যারা গণতন্ত্র বিক্রি করবে তাদের পরিণত ওটাই, এটা লিখে রাখুন। ঈশ্বরের সঙ্গে আমার সরাসরি কথোপকথন হয়েছে, বিশ্বাস করুন।"  

ঠাকুর, যিনি আগে এই ধরনের বিতর্কিত বক্তব্যের জন্য সংবাদ শিরোনামে এসেছিলেন। তিনি জোর দিয়ে বলেন যে, "কেবলমাত্র বিজেপিকেই ভোট দেওয়া উচিত, কারণ এই দলই জাতি, ধর্ম এবং সংস্কৃতির সেবা করে।"

 

এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে, ঠাকুর সংবাদ সংস্থা পিটিআইকে জানান যে, তিনি গ্রামীণ ভোটারদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।
বলেন, "গণতন্ত্র আমাদের জীবন। সংবিধানের বিধান অনুসারে সরকার মানুষের জীবন উন্নত করার জন্য অনেক পরিকল্পনা কার্যকরের চেষ্টা করে। সকলেই বছরের ১২ মাস জনসাধারণের সেবা করে। এমন পরিস্থিতিতে, যদি কোনও ব্যক্তি নির্বাচনের সময় যেকোনও পরিস্থিতিতে টাকা, মদ বা অন্যান্য জিনিসপত্রের জন্য তার ভোট বিক্রি করে, তাহলে তা ক্ষমার অযোগ্য অপরাধ।"  

নিজের মন্তব্যের পক্ষে ঊষা ঠাকুর বলেন, "আমাদের কর্মের ভিত্তিতে আমরা পরবর্তী জীবন পাই। যদি আমাদের কর্ম খারাপ হয়, তাহলে আমরা মানুষ হিসেবে পুনর্জন্ম পাব না।" 

মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র মৃণাল পন্থ বলেন, "ঊষা ঠাকুরের বক্তব্য কেবল তার রক্ষণশীল চিন্তাভাবনাই প্রকাশ করে না, বরং রাজ্য বিজেপি নেতাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের দিকেও ইঙ্গিত করে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া