শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ এপ্রিল ২০২৫ ২২ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন উত্তেজনা ছড়িয়েছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। যা নিয়ে বাংলাদেশের মন্তব্যের তীব্র সমালোচনা করল ভারত। ঢাকার মন্তব্য 'অযৌক্তিক' বলে পূর্ব প্রান্তের প্রতিবেশীকে কড়া কথা শুনিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি, ঢাকাকে সেদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত ৮ এপ্রিল সংঘটিত হিংসায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, "আমরা ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে সম্পূর্ণরূপে রক্ষা করার জন্য সমস্ত পদক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।"
এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে, "এটি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নৃশংসতা সম্পর্কে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার একটি প্রচ্ছন্ন এবং ভুল প্রচেষ্টা। এই ধরনের কর্মকাণ্ডের অপরাধীরা বাংলাদেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের উচিত অপ্রয়োজনীয় মন্তব্য ও নৈতিকতা প্রদর্শনের পরিবর্তে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগী হওয়া।"
Our response to media queries regarding comments made by Bangladesh officials on the developments in West Bengal:
— Randhir Jaiswal (@MEAIndia) April 18, 2025
???? https://t.co/P6DuqlRndJ pic.twitter.com/HmIai5U0Vp
নয়াদিল্লি, বাংলাদেশকে পাল্টা আক্রমণ করে সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শংকর গত মাসেই সংসদে জানিয়েছিলেন যে, রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকে ২০২৪ সালে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ২৪০০টি অত্যাচারের ঘটনা ঘটেছে এবং ২০২৫ সালে তখনও পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৭২। ফলে, বিদেশমন্ত্রীর সেই বক্তব্য়ের প্রেক্ষিতে ঢাকার উদ্দেশ্যে ভারতের এই কড়া প্রতিক্রিয়া বেশ তাৎপর্যবাহী।
সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত আছে। তবে, ভারত সরকারের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ ও প্রশাসনের কড়া হস্তক্ষেপে মুর্শিবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন যে, সংখ্য়ালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?