সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভাগবদ গীতা-নাট্যশাস্ত্রকে ইউনেস্কোর বিশেষ সম্মান, মোদী বললেন, 'গর্বের মুহূর্ত'

RD | ১৮ এপ্রিল ২০২৫ ২১ : ১৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতের সাংস্কৃতিক ও দার্শনিক উত্তরাধিকারের ঐতিহাসিক স্বীকৃতিস্বরূপ, ভাগবদ গীতা এবং ভরত মুনির নাট্যশাস্ত্র ইউনেস্কোর 'মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টা'-এ লিপিবদ্ধ করা হয়েছে। এই ঘোষণাকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বিবেচিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়া পোস্টে এটিকে "বিশ্বজুড়ে প্রতিটি ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত" বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী মোদি কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি পোস্ট রিটুইট করেছেন, যিনি প্রথম শিলালিপিটির খবর শেয়ার করেছিলেন। শেখাওয়াত এই ঘোষণাকে "ভারতের সভ্যতাগত ঐতিহ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত" হিসেবে বর্ণনা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সবার্তায় লিখেছেন, 'এটা গোটা বিশ্বের ভারতীয়র কাছে অতি গর্বের দিন। ইউনেস্কোর এই মর্যাদা আমাদের কালজয়ী চিরন্তন জ্ঞান এবং সমৃদ্ধ সংস্কৃতির প্রতি আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ। গীতা ও নাট্যশাস্ত্র শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সভ্যতা এবং চেতনাকে বিকশিত করেছে। এর অন্তর্দৃষ্টি ও দর্শন পৃথিবীর মানুষকেও উদ্বুদ্ধ করে এসেছে।' 

 

ইউনেস্কোর 'মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার' গুরুত্বপূর্ণ ঐতিহাসিক লেখ্য, পাণ্ডুলিপি এবং দলিলকে স্বীকৃতি দেয়। যে লেখাপত্র যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজকে প্রভাবিত করে এসেছে, সেগুলিকেই এই মর্যাদা দিয়ে থাকে রাষ্ট্রসঙ্ঘ। 

মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ তাঁর বন্ধু অর্জুনকে যে বাণী দিয়েছিলেন, তাই পৃথকভাবে ভাগবদ গীতা নামে পরিচিত। এটি একটি শ্রদ্ধেয় ধর্মগ্রন্থ এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক। অন্যদিকে, বৈদিক যুগে ভরত মুনি নাট্যশাস্ত্র লিখেছিলেন। নৃত্যকলা, অভিনয়, গীত-সুরের ভিত্তি বলে এই শাস্ত্রকে বেদ বলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া