বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কম বয়সিদের মধ্যে বাড়ছে টাইপ ৫ ডায়াবেটিস, কী এই অসুখ? কাদের ঝুঁকি বেশি, কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ এপ্রিল ২০২৫ ২০ : ৪৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: এক সময় মনে করা হত ডায়াবেটিস বয়স্কদের রোগ। কিন্তু বর্তমানে ৩০ পেরতে না পেরতেই ভোগাচ্ছে ব্লাড সুগার। নেপথ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, শরীরচর্চার অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা সহ একাধিক কারণ। সম্প্রতি আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) কমবয়সিদের মধ্যে এক নতুন ধরনের ডায়াবেটিসের সন্ধান পেয়েছে। নাম 'টাইপ ৫ ডায়াবেটিস'। কিন্তু কী এই অসুখ? টাইপ ১ ও ২-এর সঙ্গে পার্থক্যই বা কী? জেনে নিন বিশদে-

সাধারণত এতদিন দুই ধরনের ডায়াবেটিস প্রচলিত ছিল। টাইপ ১ এবং টাইপ ২। টাইপ ১ ছোট বয়সে হয়। এই রোগে আক্রান্তের শরীরে ইনসুলিন তৈরি হয় না। অপরদিকে, টাইপ ২ বড় বয়সে হতে পারে। এই রোগে ভুক্তভোগীদের শরীরে ইনসুলিন ঠিকঠাক কাজ করে না। যাকে চিকিৎসা পরিভাষায় বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। আর বর্তমানে যাকে টাইপ ৫ ডায়াবেটিস বলা হচ্ছে সেটিতে শরীরে ইনসুলিন কম পরিমাণে বেরয়। ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ে। 

কাদের হতে পারে

নয়ডার বিশিষ্ট ডা: অজয় আগরওয়ালের মতে, সাধারণত শৈশবে অপুষ্টি ও ওজন কম থাকলেই এই রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। ইদানীং আফ্রিকা ও এশিয়ার মতো দেশে তরুণ-তরুণীদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। যাদের বেসিক মেটাবলিক ইনডেক্স (বিএমআই) ১৮.৫ কেজি/বর্গমিটারের কম, তাদের টাইপ ৫ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। অপুষ্টিজনিত এই ডায়াবেটিস যক্ষ্মার চেয়ে বেশি হয় এবং এইচআইভি/এইডসের মতোই প্রায় সাধারণ। কিন্তু সেভাবে এতদিন কোনও নাম না থাকার কারণে রোগ নির্ণয় বা কার্যকর চিকিৎসায় বাধা ছিল। 

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন

চিকিৎসকের মতে, টাইপ ৫ ডায়াবেটিসের লক্ষণগুলি অন্যান্য ডায়াবেটিসের মতোই। মূল উপসর্গ হল ক্লান্তি, ওজন কমে যাওয়া এবং ঘন ঘন সংক্রমণ। এই ধরনের লক্ষণ দেখলে অনেক সময়েই অন্য ধরণের ডায়াবেটিস বলে ভুল হয়। 

চিকিৎসা

সাধারণত টাইপ ২ ডায়াবিটিসের মূল ওষুধ হল মেটফরমিন। এই ওষুধটি শরীরে ইনসুলিন হরমোনের কার্যকারিতা বাড়াতে পারে। তবে টাইপ ৫ ডায়াবিটিসে এই ওষুধ তেমন কাজ করে না। তার বদলে এমন ওষুধ দিতে হয়, যা অগ্ন্যাশয়কে উদ্দীপ্ত করতে পারে। ফলে বেশি পরিমাণে ইনসুলিন তৈরি হয়। 

কীভাবে প্রতিরোধ করবেন

যদিও এই ডায়াবেটিস প্রতিরোধে নির্দিষ্ট কোনও গাইডলাইন নেই। তবে ডায়েটের দিকে নজর দেওয়া জরুরি। পুষ্টিতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকা উচিত। একইসঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি থাকলে সেদিকেও নজর দিতে হবে। এছাড়া নিয়মিত ঘাম ঝরিয়ে শরীরচর্চা করাও জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া