বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ এপ্রিল ২০২৫ ২০ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বেরেলি পুলিশের গাফিলতিতে অভিযুক্ত নয়, জেল খাটছেন একই নামের অন্য একজন। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনা গত ১৩ এপ্রিলের। ২০২০ সালে স্থানীয় একটি আদালত বিদ্যুৎ চুরির মামলায় ছোটের স্ত্রী মুন্নির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই নির্দেশ কার্যকর করতে পুলিশ বরেলির বান্দিয়া গ্রামের মুন্নির খোঁজে যায়। সেখান থেকেই ধরে জেলবন্দি করে মুন্নিকে। তবে, সময় এগোতেই ধরা পড়ে যায় বিরাট ভুল। নামটা এক হলেও, এই মুন্নি অভিযুক্ত নন, সম্পূর্ণ আলাদা মানুষ। এই মুন্নির স্বামীর নাম জানকি প্রসাদ।
অভিযুক্তের নাম মেলানো ছাড়া কোনওরকম যাচাই না করাতেই এই বিপত্তি। বিনা দোষে তিন-চারদিন জেল খটতে হয়েছে জানকী-জায়া মুন্নিকে।
দিন চারেক পর পুলিশ ভুল বুঝতে পারে, এবং মুন্নি দেবীকে মুক্তি দেয়। এত বড় ভুল সত্ত্বেও মুন্নিদেবীর কাছে কোনও ধরনের ক্ষমা চায়নি পুলিশ। উল্টে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের 'চুপচাপ থাকতে ও সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে' নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ।
তার স্বামীর নাম বা কোনও ব্যক্তিগত পরিচয়পত্রের মতো ক্রস-চেক না করেই পুলিশ মুন্নি দেবীকে জেলে পাঠায়। এমন একটি অপরাধের জন্য তিনি চার দিন হেফাজতে ছিলেন যার সাথে তার কোনও সম্পর্ক ছিল না। এই ঘটনার পর, প্রকৃত অভিযুক্ত, ছোটের স্ত্রী মুন্নি নিখোঁজ ছিলেন।
চার দিন ধরে অন্যায়ভাবে আটক থাকার পর, পুলিশ তাদের ভুল বুঝতে পেরে মুন্নি দেবীকে মুক্তি দেয়। কোনও আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হয়নি। পরিবর্তে, তার পরিবারকে চুপ থাকতে এবং মিডিয়ার সাথে কথা না বলতে বলা হয়েছে বলে জানা গেছে।
बरेली पुलिस का बड़ा कारनामा, एक नाम की दो महिलाओं की वजह से पुलिस कंफ्यूज
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) April 17, 2025
मुस्लिम मुन्नी के खिलाफ NBW जारी हुआ था, हिंदू मुन्नी देवी को पुलिस ने भेजा जेल
4 दिन जेल में रही निर्दोष मुन्नी देवी, चौकी प्रभारी सौरभ यादव ने भेजा था जेल
परसाखेड़ा पुलिस चौकी के चौकी प्रभारी ने भेजा… pic.twitter.com/tU5JIQ3qbC
কারামুক্ত হয়ে মুন্নি দেবী নিজে জানিয়েছেন, তাঁদের গ্রামে মুন্নি নামে দু'জন মহিলা রয়েছেন। একজন হলেন তিনি নিজে, অন্যজন হলেন অভিযুক্ত ছোটের স্ত্রী। সেই জন্যই গুলিয়ে ফেলেছিল পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত ক্ষমা বা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?