বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

Sumit | ১৮ এপ্রিল ২০২৫ ১৯ : ২৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইলন মাস্ককে। তিনি নিজের গার্লফ্রেন্ড অ্যাশলেকে কত টাকা দিয়ে নিজের মুখ বন্ধ করতে বলেছেন তা নিয়ে এবার সর্বত্র শোরগোল।


অ্যাশলের অভিযোগ ইলন মাস্কের সন্তানকে জন্ম দিয়েছেন তিনি। তবে এই খবর চেপে রাখার জন্য তাঁকে মাস্ক ১৫ মিলিয়ন মার্কিন ডলার অফার করেছিলেন। এখানেই শেষ নয় প্রতি মাসে ১ লাখ ডলার তাঁকে দিতে চেয়েছিলেন ইলন মাস্ক।


এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই ফের একবার সকলের নজরে চলে এসেছেন টেসলা কর্তা। যে পুত্রসন্তান অ্যাশলে জন্ম দিয়েছেন তাঁকে সকলের কাছে গোপন করতেই এই পদক্ষেপ নিয়েছেন মাস্ক। এমনটাই দাবি করেছেন অ্যাশলে। অ্যাশলে জানিয়েছেন ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাঁদের পুত্রসন্তান জন্ম নিয়েছে। তবে তিনি সেই সন্তানকে সামনে আনতে পারছেন না।


ইলন মাস্কের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রচুর মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করার খবর প্রকাশিত হয়েছে। সেখানে পর্দার আড়ালে আর কত মহিলার সঙ্গে মাস্কের সম্পর্ক রয়েছে তা নিয়ে এখন শুরু হয়েছে তদন্ত। 


অ্যাশলে ইতিমধ্যেই নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি পুত্র সন্তানের সঙ্গে মাস্কের ডিএনএ পরীক্ষা করেছেন। সেখানে ৯৯ শতাংশ মিল এসেছে। ফলে এটা প্রমাণিত যে মাস্ক তাঁর সন্তানের বায়োলজিক্যাল পিতা। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবর অনুসারে মাস্ক ইতিমধ্যেই এই সন্তানের নাম গোপন করার জন্য মোটা টাকা অফার করেছেন। তবে বিষয়টি আর চাপতে চাইছেন না অ্যাশলে।


২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মাস্কের কাহিনী সকলের সামনে নিয়ে এসেছেন অ্যাশলে। এরপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে সর্বত্র। সবমিলিয়ে এখনও পর্যন্ত ইলন মাস্কের ১৪ সন্তানের হিসেব মিলেছে। কিন্তু তাঁর সন্তানের সংখ্যা বাস্তবে আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। 


সন্তানের মা হওয়ার জন্য ইলন মাস্ক মহিলাদের ভরণ-পোষণের দায়িত্ব নেওয়া থেকে আর্থিক সহযোগিতা, কিছুতেই পিছপা হচ্ছেন না বলে খবর। অ্যাশলে জানিয়েছেন, তাঁকে প্রথমে ১৫ মিলিয়ন ডলার এবং মাসিক ১ লক্ষ ডলারের অফার দেওয়া হয়। তবে শর্ত ছিল, সন্তানের জন্মের শংসাপত্রে ইলন মাস্কের নাম রাখা যাবে না। তিনি যখন প্রসব যন্ত্রণায় কাতর, সেই সময় ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড বার্চঅল ওই প্রস্তাব দেন বলে জানান অ্যাশলে।


ইলন মাস্ক বহু সন্তানের বাবা হতে চান বলে এবং সেই মর্মে মহিলাদের প্রস্তাব দিয়েছেন বলেও আগেও অভিযোগ ওঠে। এমনকি প্রকাশ্যে ইলন মাস্ককে বলতে শোনা যায় যে, শিশুর জন্মের হার যে ভাবে কমছে, তাতে মানব সভ্যতার অস্তিত্ব সঙ্কটে। বুদ্ধিমান লোকজনের উচিত আরও বেশি সংখ্যক সন্তানের জন্ম দেওয়া।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া