বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৮ এপ্রিল ২০২৫ ১৯ : ১৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: যখন আপনি আধারের মতো গুরুত্বপূর্ণ কোনও নথির ক্ষেত্রে 'প্রথম' হওয়ার কথা শুনবেন, তখন আপনি ভাবতে পারেন যে এর ফলে সুবিধা, স্বীকৃতি এবং সুযোগও মিলবে। কিন্তু রঞ্জনা সোনাওয়ান, প্রথম ভারতীয় যিনি আধার কার্ড পেয়েছেন। তাঁর জীবন প্রত্যাশা অনুযায়ী দিক পরিবর্তন করেনি। ডিজিটাল পরিচয়ের মাধ্যমে সংযুক্ত একটি নতুন ভারতের প্রতীকী মুখ হওয়া সত্ত্বেও রঞ্জনা আর্থিকভাবে সংগ্রাম করে চলেছেন। এখনও সরকারি প্রকল্প থেকে কোনও সুবিধা পাননি।
মহারাষ্ট্রের নন্দুরবার জেলার টেম্বলি গ্রামের রঞ্জনা। বয়স ৫৪ বছর। ২৯সেপ্টেম্বর ২০১০ সালে দেশের প্রথম আধার কার্ডধারী তিনি। তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এবং সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ছবি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত। তিনি আশা করেছিলেন যে এই পরিচয় উন্নয়নমূলক প্রকল্প, কল্যাণমূলক সুবিধা এবং সামাজিক সহায়তার দরজা খুলে দেবে। দুর্ভাগ্যবশত, এর কিছুই ঘটেনি।
যে প্রধান প্রকল্পগুলির সুবিধা তাঁর পাওয়া উচিৎ তার মধ্যে অন্যতম হল লাড়কি বহিন যোজনা। যেখানে ২১ থেকে ৬৫ বছর বয়সী মহিলাদের মাসিক ১,৫০০ টাকা সহায়তা প্রদান করে থাকে রাজ্য সরকার। তবে, রঞ্জনা এখনও একটি কিস্তির টাকাও পাননি।
কেন? কারণ তাঁর আধার অন্য কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে বলে জানা গিয়েছে। তার আধার নম্বরের এই ভুল লিঙ্কের অর্থ হল ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) এর অধীনে স্থানান্তরিত কোনও প্রকল্পের কোনও সুবিধাই তাঁর কাছে পৌঁছবে না।
রঞ্জনার স্বামী বাচ্চাদের খেলনা বিক্রি করেন। রঞ্জনা নিজেও দিনমজুরের কাজ করেন। বার্ষিক আয় মাত্র ৪০ হাজার টাকা। তিন ছেলের মধ্যে একজন কাজ করেন। বাকি দু'জন এখনও পড়াশোনা করছে।
রঞ্জনা এই বছরই অন্তত সাতবার তালুক অফিসে গিয়ে আধার সঠিকভাবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেছেন। ব্যাঙ্কের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর আধার নম্বরটি একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত। সম্ভবত কোনও জয়েন্ট অ্যাকাউন্টের সঙ্গে। এর ফলে ডিবিটি-তে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
কর্তৃপক্ষ এবং ব্যাঙ্কের সঙ্গে বারবার যোগাযোগ করা সত্ত্বেও, তাঁকে সমস্যা সমাধানের জন্য ব্যাঙ্কের মুম্বই শাখায় যেতে বলা হয়েছে। যার খরচ তাঁর পক্ষে বহন করা সম্ভব নয়।
দৃশ্যত ক্লান্ত এবং আশাহত রঞ্জনা বলেন, “আমরা বৃদ্ধ হচ্ছি। আমরা আর কতদিন সরকারি অফিসে ঘুরে বেড়াতে পারব?” প্রশাসনে উপর তাঁর খুব একটা আশা নেই। তবে পরিবারের দেখাশোনা করার জন্য ছেলেদের উপর তাঁর আস্থা রয়েছে। তিনি আরও বলেন, “আমি আর সরকারের উপর নির্ভর করি না।”
জেলা আধিকারিকরা জানিয়েছেন, সমস্যাটি সম্ভবত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আধার সংযোগের সময় ব্যাঙ্ক লিঙ্কে ত্রুটির কারণে তৈরি হয়েছে। তাঁরা রঞ্জনাকে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন। কিন্তু একাধিক প্রচেষ্টার পরেও কোনও সমাধান হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?