শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মানুষের কথা ভেবেই শেষ হবে আমেরিকা-চীন বাণিজ্যযুদ্ধ! নাকি নেপথ্যে বড় কারণ? ইঙ্গিত দিয়ে দিলেন ট্রাম্প

Riya Patra | ১৮ এপ্রিল ২০২৫ ১৭ : ০২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: চীন থেকে আমেরিকায় আমদানি হওয়া দ্রব্যের উপর আগে শুল্কের পরিমাণ ছিল ১০ শতাংশ। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই ধাপে ধাপে মার্কিন মুলুকে আমদানি হওয়া দ্রব্যের উপর  শুল্কের বোঝা বাড়াতে থাকেন। তালিকা উপরে চীন। চীনও পাল্লা দিয়ে বাড়াতে থাকে শুল্কের হার। দুই দেশের ট্রেড ওয়ার এখন এমন জায়গায় দাঁড়িয়ে, যেখানে আমেরিকা বেশকিছু চীনা দ্রব্যের উপর ২৪৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে।


এদিকে ট্রাম্পের সিদ্ধান্তে দিনে দিনে শঙ্কায় পড়ছে বিশ্ব বাজার। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় এবার একেবারে অন্য আঁচ। তেমনটাই খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে। কী বলছেন ট্রাম্প? সূত্রের খবর, ট্রাম্প চীনের সঙ্গে ট্রেড ওয়ারের বদলে ভাল সমঝোতায় যাওয়ার কথা বলেছেন। তারপরেই জল্পনা, তাহলে কি এবার ২৪৫ শতাংশ শুল্কের বোঝা কমবে?

ট্রাম্প জানাচ্ছেন, বেজিং বারবার তাঁর সঙ্গে বসতে চাইছে একটি চুক্তির জন্য। তবে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, এই ট্রেড ওয়ার আদতে বন্ধ করে দিতে পারে দুই দেশের বাণিজ্য। ট্রাম্প চাইছেন না, চীন এর উপরে আরও শুল্ক প্রয়োগ করুক। মার্কিন প্রেসিডেন্টের মতে, এভাবে চলতে থাকলে একটা সময় এমন পরিস্থিতি আসবে, যখন সাধারণ মানুষ আর কিছু কিনতে পারবেন না। বক্তব্যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট তাঁর সুসম্পর্কের কথাও উল্লেখ করেছেন। চীনের সঙ্গে ভাল 'ডিল' করতে চলেছে আমেরিকা, এমন ইঙ্গিতও দেন মার্কিন প্রেসিডেন্ট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া