বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৫০ কোটির ‘নেকড়ে-কুকুর’-এর গল্প ভুয়ো! ইডির জেরায় সত্যি জানালেন 'পোজ দিয়ে ছবি' তোলা সতীশ

Riya Patra | ১৮ এপ্রিল ২০২৫ ১৫ : ২৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর সতীশ এস। মার্চের শেষের দিক থেকেই একপ্রকার চর্চায় তিনি। সোশ্যাল মিডিয়ায় জানান, পোষ্য-প্রিয় সতীশ নাকি কিনেছেন উলফ-ডগ, বাংলায় বললে নেকড়ে কুকুর। আর তার দাম ৫০ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি কুকুর তাঁর পোষ্য, নেট পাড়ায় এই খবর ছড়িয়ে রীতিমতো হইচই ফেলে দেন।

জানা যায়, বিরল প্রজাতির উলফ-ডগ ক্যাডাবম্ব ওকামি কিনেছেন তিনি। পোষ্য-প্রিয় সতীশ সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন বহুদিন ধরেই শখ ছিল, বিশ্বের সবচেয়ে দামি কুকুর কিনবেন তিনি। শতাধিক কুকুর থাকলেও, ছিল না নেকড়ে কুকুর। সেই কারণেই ফেব্রুয়ারিতে ককেশিয়ান শেপার্ড এবং বন্য নেকড়ের মিশ্র উলফ-ডগ কেনেন। সেইসময় নেটপাড়া, সংবাদ মাধ্যম সর্বত্র চর্চিত হয় ৫০ কোটির সারমেয়-কাহিনি।


এতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও, বিপাকে আপাতত সতীশ। নেটপাড়ায় হইচইয়ের পরেই তাঁর ঘরে পৌঁছয় ইডি। জানা গিয়েছে, ইডি মূলত  ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা)-এর অধীনে সম্ভাব্য নিয়ম লঙ্ঘনের তদন্তে নামে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর কাছে ক্যাডাবম্ব ওকামি, অর্থাৎ ওই বিশেষ ব্রিডের নেকড়ে-কুকুর কেনার কোনও ‘ডকুমেন্ট’ পাওয়াই যায়নি। সঙ্গেই জানা গিয়েছে, সতীশ তদন্তকারীদের জেরার মুখে জানিয়েছেন, ওই সারমেয় তাঁর নয়, তিনি কেবল পোজ দিয়ে ছবি তুলেছেন। সূত্রের খবর, ছবিতে থাকা সারমেয় অন্য একজন ব্যক্তির মালিকানাধীন এবং তার মূল্য ৫০ কোটি নয়। ইডি তদন্তে এই বিপুল অঙ্কের লেনদেনের কোনও নথিও পায়নি।

উল্লেখ্য, সতীশ জানিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে আমেরিকার একটি নিলামে কুকুরটিকে কিনেছেন তিনি। কুকুরটির দাম ৪.৪ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকার সমান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া