শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

RD | ১৭ এপ্রিল ২০২৫ ০১ : ৩৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতেও আগামী বছর (২০২৬ সাল) মধ্যে ছুটবে হাইস্পিড বুলেট ট্রেন। এমনই পরিকল্পনা কেন্দ্রের। এই ট্রেনকে কেন্দ্র করে নানা কৌতূহল। বুলেট ট্রেন নিয়ে সবচেয়ে বেশি কৌতূল হল সেটির ইঞ্জিনের নকসা।কেন এই ট্রেনের সামনের অংশ ছুঁচলো, মাছরাঙা পাখির ঠোঁটের মতো হয়?   

১৯৯০-র দশকে জাপানো পথচলা শুরু বুলেট ট্রেনের। হাইস্পিড এই ট্রেন যখন দ্রুতগতিতে সুড়ঙ্গে ঢুকত, তখন ভিতরের বদ্ধ হাওয়া ভেদ করে এগোতে হত। অতিরিক্ত গতি ও বাতাসের চাপ থাকায় সুড়ঙ্গের ওপ্রান্তে বিকট শব্দ হত। ট্রেনের যাত্রীরা এতে আতঙ্কিত হয়ে পড়তেন।

যাত্রীদের সুরক্ষিত যাত্রার জন্য ভাবতে গিয়ে পদার্থ বিদ্যার প্রয়োগ ঘটানো হয়। বিনা শব্দে যাতে বুলেট ট্রেন যাতায়াত করতে পারে, তার জন্য ইজি নাকাতসু নামক একজন জাপানি প্রযুক্তিবিদ নতুন এক নকশা তৈরি করেন।  প্রকৃতিপ্রেমী ইজি নানা সময়ে নিজের কাজের অনুপ্রেরণা পেতেন চারপাশের পরিবেশ থেকেই।

ইজি একদিন দেখেন, মাছরাঙার যখন জলে মাছ ধরে, তখন জলে প্রায় কোনও তরঙ্গই তৈরি হয় না। দ্রুতগতিতে এসে এক ছোঁ-তে মাছ তুলে নেয়। ইজি নাকাতসু এর উত্তর খুঁজতে পড়াশোনা করেন। জানতে পারেন যে, পাখির ছুঁচলো ঠোট, চঞ্চুর জন্য এটা সম্ভব হয়। পাখির চঞ্চু এমনভাবেই তৈরি, যা বাতাস বা জলের বাধা পেরিয়ে যেতে পারে।

মাছরাঙার চঞ্চু থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি বুলেট ট্রেনের ইঞ্জিনের নকশা আঁকেন। আর প্রথম প্রচেষ্টাই কেল্লাফতে। বুলেট ট্রেনের এই নতুন নকশায় সুড়ঙ্গে ঢোকার সময় বিকট শব্দ যেমন বন্ধ হয়ে যায়, তেমনই আবার বাতাসের বাধাও কমে যায়। অর্থাৎ বাতাসে ঘর্ষণ কমে যায়। এতে বুলেট ট্রেনের স্পিড বাড়াতে আরও সুবিধা হয়।

জাপানের এই বুলেট ট্রেন থেকেই অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দেশে বুলেট ট্রেনের নকশা করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া