শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কাশ্মীর নিয়ে 'উস্কানিমূলক' মন্তব্যে পাক সেনা-প্রধানের, পাল্টা কড়া জবাব নয়াদিল্লির

RD | ১৭ এপ্রিল ২০২৫ ২৩ : ৫৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের "ভুলবো না" সতর্কতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লি জানিয়েছে যে, কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর দেশের একটি অবিচ্ছেদ্য অংশ, একই সঙ্গে পাক-অধিকৃত কাশ্মীরের কথা উল্লেখ করে ইসলামাবাদকে "অবৈধভাবে দখলকৃত অঞ্চল" হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। 

বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, "গলার মধ্যে কাঁটা কি করে থাকতে পারে? একটি শরীরে ভিতরে কি কখনই বাইরের কিছু বাস করে? এই কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের। পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের একমাত্র সম্পর্ক হল বেআইনিভাবে ওরা যেটা আটকে রেখেছে, তা মুক্ত করে দিক।"

ইসলামাবাদ থেকে প্রবাসী পাকিস্তানিদের আলোচনাসভায় ভাষণে বুধবার পাক সেনাপ্রধান আশিম মুনির দাবি করেছিলেন, "বিশ্বের কোনও শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না।" ১৯৪৭ সালে যে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশভাগ হয়েছিল, ফের সেই প্রসঙ্গ টেনে মুনির বলেন, "আপনারা ভুলে যাবেন না যে আপনারা এক সর্বশক্তিমান আদর্শ ও সংস্কৃতির ধারক-বাহক।" হিন্দু-মুসলমান সম্পর্কের ব্যাখ্যা দিয়ে পাক সেনাপ্রধান বলেন, "আপনারা সন্তানদের পাকিস্তানের ইতিহাস, জন্মকথা শোনান। আমাদের পূর্বসূরীদের চিন্তাভাবনার কথা, যেমন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে পুরোপুরি আলাদা। সে কারণেই দু'টি পৃথক রাষ্ট্র গড়ে তোলা হয়েছিল। পাকিস্তানের সঙ্গে হিন্দুস্থান বা ভারতে আমূল পার্থক্য ছিল, আছে, থাকবে।"

পাক সেনাপ্রধানের কথায়, "আমাদের ধর্ম আলাদা। আমাদের প্রথা, আচার-অনুষ্ঠান, রীতিনীতি আলাদা। আমাদের ইতিহাস ও সংস্কৃতি পৃথক, আমাদের চিন্তাভাবনার আমূল ফারাক আছে। সর্বোপরি আমাদের জীবনের লক্ষ্যও সম্পূর্ণ আলাদা। এই জায়গায় দাঁড়িয়েই দ্বিজাতি তত্ত্বের ভিত গড়ে উঠেছিল। আমরা ভিন্ন মতাদর্শের দু'টি দেশ, এক রাষ্ট্র নয়।"

বর্তমান প্রজন্মের ভিতরে দেশ নিয়ে একটি জাতীয়তাবোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুনির। মুনির আরও দাবি করেন যে, পাকিস্তানিরা একটি উচ্চতর আদর্শ এবং সংস্কৃতির দ্বারা আবদ্ধ এবং প্রবাসীদের দেশের মৌলিক ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া