বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্ত্রীর থেকে লুকিয়ে ব্যাঙ্ককে গিয়েছিলেন, ধরা না পড়তে যা করলেন ব্যক্তি, সকলে হতবাক

AD | ১৭ এপ্রিল ২০২৫ ২৩ : ১৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীকে লুকিয়ে নানা অছিলায় ব্যাঙ্কক ঘুরতে গিয়েছিলেন এক ব্যক্তি। স্ত্রী সেই ব্যাপারে যেন কোনও ভাবেই জানতে পারে তাই ব্যাঙ্কক থেকে ফেরার পথে ওই ব্যক্তি এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন যা দেখে সকলেই হতবাক।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পুনের এক ৫১ বছর বয়সী ব্যক্তিকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে। অভিযোগ, তাঁর পাসপোর্টের কয়েকটি পৃষ্ঠা নেই। প্রশ্ন করতেই তিনি জানান, স্ত্রী এবং পরিবারের কাছ থেকে ব্যাঙ্কক ভ্রমণ লুকনোর জন্য পাসপোর্টের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছেন। 

প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ায় এক সপ্তাহ ছুটি কাটিয়ে ফিরে আসার পর মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ব্যক্তি তাঁর পাসপোর্টের পাতা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ।

সাহার পুলিশের তদন্তের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ব্যাঙ্ককে চারবার ভ্রমণ করেছিলেন ভি কে ভালেরাও নামে ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, পরিবারের কাছ ভ্রমণের প্রমাণ লুকনোর জন্য তিনি এই কাজটি করেছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৩১৮(৪) অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা যখন দেখতে পান যে, ভালেরাওর পাসপোর্টে কিছু পৃষ্ঠা নেই। তখনই তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালেও এক ছাত্রকে পাসপোর্টের চারটি পাতা ছিড়ে ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, থাইল্যান্ড থেকে কনসার্ট দেখে ফেরার সময় পাসপোর্টের চারটি পাতা ছিঁড়ে ফেলেছিলেন ওই যুবক।

১৯৬৭ সালের পাসপোর্ট আইন অনুযায়ী, পাসপোর্টের পাতায় কোনও পরিবর্তন বা পরিবর্তনের চেষ্টা করা গুরুতর অপরাধ। ব্যক্তিগতভাবে বা অন্য কারও মাধ্যমে, যথাযথ অনুমোদন ছাড়াই পাসপোর্টে কোনও পরিবর্তন করলে তা দণ্ডনীয়। আইন লঙ্ঘনকারীর দুই বছর পর্যন্ত জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডই হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া