বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া যায় না', বিচার বিভাগকে কটাক্ষ উপরাষ্ট্রপতি ধনখড়ের

RD | ১৭ এপ্রিল ২০২৫ ২৩ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে কোনও বিল নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে। কোনও বিলে সাক্ষরের ক্ষেত্রে এই সময়সীমা পার করলে উপযুক্ত কারণ দর্শাতে হবে রাষ্ট্রপতিকে। একই সিদ্ধান্ত রাজ্যপালের ক্ষেত্রেও প্রযোজ্য। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়ে তোপ দাগলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এটিকে একটি উদ্বেগজনক ঘটনা বলে অভিহিত করেছেন তিনি। তাঁর মতে, ভারত কখনই এমন গণতন্ত্রের জন্য তৈরি হয়নি যেখানে বিচারকরা আইন প্রণেতা, প্রশাসনিক বিভাগ এবং এমনকি "সুপার পার্লামেন্ট" হিসাবে কাজ করবেন। 

রাজ্যসভার ইন্টার্নদের একটি দলকে সম্বোধন করার সময় সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন উপরাষ্ট্রপতি। জগদীপ ধনকড় বলেন, "আমরা কোথায় যাচ্ছি? দেশে কী ঘটছে? দেশের রাষ্ট্রপতিকে কখনওই নির্দেশ দিতে পারে না আদালত। " 

যে কোনও বিল নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে। কোনও বিল এই সময়সীমার পরেও ফেলে রাখতে হলে তার কারণ জানাতে হবে। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। ই রায়টি তামিলনাড়ুর রাজ্যপালের দীর্ঘ নিষ্ক্রিয়তা এবং রাজ্য বিলগুলিতে সম্মতি আটকে রাখার সমালোচনা করা একটি রায়ের অংশ ছিল। শীর্ষ আদালত জোর দিয়ে বলেছে যে, রাষ্ট্রপতির "পকেট ভেটো" নেই এবং সময়মতো সম্মতি মঞ্জুর বা অস্বীকার করতে হবে।

এই ঘটনাকে অভূতপূর্ব বলে ধনখড় বলেন, "আমরা এই ধরনের গণতন্ত্রের জন্য কখনও দর কষাকষি করিনি। রাষ্ট্রপতিকে সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, এবং যদি তা না হয়, তাহলে তা আইনে পরিণত হবে।" সুপ্রিম কোর্টের কড়া এই সিদ্ধান্তকে নিন্দা করে উপরাষ্ট্রপতি বলেছেন, "বিচার বিভাগের এই ক্ষমতা গণতন্ত্রের বিরুদ্ধে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে।"

উপরাষ্ট্রপতি বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বলেন, "আমাদের এমন বিচারক আছেন যারা আইন প্রণয়ন করবেন, যারা নির্বাহী দায়িত্ব পালন করবেন, যারা সংসদের সর্বোচ্চ স্তরে কাজ করবেন এবং তাঁদের কোনও জবাবদিহি করতে হয় না, কারণ দেশের আইন তাদের উপর প্রযোজ্য নয়।"

ধনখড়ের কথায়, "এমন পরিস্থিতি হতে পারে না যেখানে কেউ ভারতের রাষ্ট্রপতিকে নির্দেশ দেবেন।" সাংবিধানিক বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন যে "এই ধরনের বিষয়ে বিচার বিভাগের একমাত্র কর্তৃত্ব হল ১৪৫(৩) অনুচ্ছেদের অধীনে সংবিধানের ব্যাখ্যা করা। যা পাঁচ বা ততোধিক বিচারকের একটি বেঞ্চ দ্বারা করা উচিত।"

সুপ্রিম আদেশ-

সম্প্রতি তামিলনাড়ু সরকারের একটি মামলায় রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বলে সুপ্রিম কোর্ট। সাধারণত, কোনও রাজ্যের আইনসভায় বিল পাশ হলে তা সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। 

সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যপালের কাছ থেকে এই ধরনের বিল এলে রাষ্ট্রপতি অনির্দিষ্ট কালের জন্য তা ফেলে রাখতে পারবেন না। ভারতীয় সংবিধানে বিল নিয়ে মতামত জানানোর জন্য রাষ্ট্রপতিকে কোনও সময় বেঁধে দেওয়া হয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে। বিল হাতে পাওয়ার তিন মাসের মধ্যে তা নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে রাষ্ট্রপতিকে। যদি বেশি সময় লাগে, সে ক্ষেত্রে তার কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া