বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতের ২৯ লক্ষ অ্যাকাউন্ট ব্লক করল গুগল, কেন এই কঠোর সিদ্ধান্ত জানাল সংস্থা

Sumit | ১৭ এপ্রিল ২০২৫ ২২ : ২৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বেশ কিছুদিন ধরেই কড়া নীতি নিয়েছে গুগল। এবার বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে তারা আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল।


ভারতের ২.৯ মিলিয়ন গ্রাহককে আর বিজ্ঞাপন দেবে না গুগল। ইন্টারনেট টেক জায়ান্টের পক্ষ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতের ২৪৭.৪ মিলিয়ন বিজ্ঞাপন চলে গেল বলেই খবর। গুগলের বিজ্ঞাপনের নিয়ম না মানার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।


বিশ্বজুড়ে গুগল ৩৯.২ মিলিয়ন গ্রাহককে সাসপেন্ড করেছে। সেখান থেকে তারা ৫.১ বিলিয়ন বিজ্ঞাপন তুলে নিয়েছে। ৯.১ বিলিয়ন বিজ্ঞাপনকে তারা নির্দিষ্টভাবে বেঁধে দিয়েছে। এটি প্রতিষ্ঠানের সুরক্ষার কথা মাথায় রেখেই করা হয়েছে বলেই জানা গিয়েছে।


গুগলের পক্ষ থেকে বলা হয়েছে তারা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ২০২৪ সাল থেকেই তৈরি করেছে। এরফলে তারা অতি সহজে যেকোনও বিষয় নিয়ে তদন্ত করতে পারে। সেখান থেকে তারা খারাপ বিষয় এবং ভুয়ো সিগনালকে অতি সহজে ধরতে পারে। এরপরই এতগুলি গ্রাহককে তারা বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। 


গুগলের পক্ষ থেকে আরও বলা হয়েছে তারা বেশ কয়েকটি নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেখান থেকে তারা সবধরণের প্রতারণাকে ধরতে সক্ষম। যেভাবে এআই-এর ব্যবহার বেড়েছে সেখান থেকে তারা অনেক বেশি সতর্ক। এআই দিয়ে যাতে কোনও ধরণের প্রতারণা না করা যায় সেদিকে তারা নজর রেখেছেন।


গুগলের পক্ষ থেকে একটি দল গঠন করা হয়েছে। সেখানে ১০০ জন বিশেষজ্ঞ রয়েছেন। তারা এই বিষয়গুলির দিকে কড়া নজর রাখছে। যেখানে তাদের মনে হবে গুগলের নিয়মভঙ্গ হবে সেখানেই তারা সেই অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দিতে পারেন। ইতিমধ্যে বিশ্বজুড়ে ৭০০ হাজার অ্যাকাউন্টকে তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। গুগলের ব্লগ থেকে বলা হয়েছে তারা এই নিয়ম মেনে ৯০ শতাংশ ভুয়ো বা স্ক্যাম অ্যাকাউন্টকে ধরতে সক্ষম হয়েছেন। তাই এই নজরদারি আগামীদিনেও চলবে। এর হাত থেকে কোনও ভুয়ো অ্যাকাউন্ট হোল্ডার ছাড় পাবে না।   

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া