রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৭ এপ্রিল ২০২৫ ২১ : ৩৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজের (এনআরএস) সঙ্গে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান 'সাম্য' এবং সোসাইটি অফ পিডিয়াট্রিক নিউরোলজি বেঙ্গল ইন অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং চ্যাপ্টার অফ নিউরো ডেভলপমেন্টাল পেডিয়াট্রিক্স-এর যৌথ উদ্যোগে এবার অটিস্টিক (অটিজম চাইল্ড) শিশুদের জন্য অভিনব উদ্যোগ ও শিক্ষামূলক কর্মসূচি শুরু হল। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের শিশু বিভাগের চিকিৎসক ও অধ্যাপক মিহির সরকার, এনআরএস-এর শিশু নিউরো বিভাগের চিকিৎসক যশোধরা চৌধুরী-সহ মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভিন্ন চিকিৎসকরা।
অটিজম রোগে আক্রান্ত শিশুরা জন্মের পর থেকে নানারকম সমস্যার শিকার হয়, এবং চিকিৎসার কারণে তাদের পরিবার নানা সমস্যা সম্মুখীন হন অর্থনৈতিক ও প্রকৃত প্রশিক্ষণের কারণে। মূলত কলকাতা থেকে দূরের গ্রামগুলিতে মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া-সহ বিভিন্ন জেলার শিশুদের পরিবার তাদের সন্তানদের চিকিৎসার জন্য শহরে ছুটে আসছেন। অনেক ক্ষেত্রেই বেসরকারি প্রতিষ্ঠান গুলিতে চিকিৎসা পরামর্শ বা চিকিৎসা নিতে ব্যর্থ হয় আর্থিক সঙ্গতি না থাকার জন্য।
এবার সেই শিশুদের কথা মাথায় রেখেই এনআরএস 'সাম্য' সেবা প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে যশোধারা চৌধুরী বলেন, "গ্রামের বহু শিশুরা যারা এই রোগে আক্রান্ত, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না আর্থিক সঙ্গতি এবং প্রকৃত প্রশিক্ষণের কারণে। এর জন্য বাবা-মাকেও প্রকৃত শিক্ষিত হওয়া প্রয়োজন। শুধু একদিন চিকিৎসা করাতে নিয়ে গেলেই হবে না, বাবা-মাকেও সচেতন থাকতে হবে এবং এই বিষয়ে জানতে হবে। সেই সচেতনায় আজকে আমাদের এই অনুষ্ঠান। রাজ্য সরকারের সঙ্গেও আমরা কথা বলেছি যাতে আরও বৃহৎ আকারে এই চিকিৎসা পরিকাঠামো বাড়ানো যায়।"
এই নিয়ে কথা বললে কলকাতা মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মিহির সরকার বলেন, "শিশুদের পরিবারের সচেতনতার জন্যই আজকের এই প্রয়াস। তবে এটা কোনও ছোটখাটো বিষয় নয় এবং একদিনে হবে না, এর জন্য অটিজম শিশুদের বাবা-মাকেও এ বিষয়ে শিক্ষিত হতে হবে।"
কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল চিকিৎসক ইন্দিরা-দে এ প্রসঙ্গে বলেন, "আজকের এই পুরো বিষয়টাই উদ্যোগ নিয়েছে ও দেখছেন চিকিৎসক যশোধরা চৌধুরী, আমরা চেষ্টা করছি যাতে শিশুদের পরিবারকে আরও সচেতন করা যায়। আমরা এখান থেকে মূলত উপদেশ দেওয়ার ব্যবস্থা করেছি। আরও বড় বিষয়, এখান থেকে জেনে গিয়ে বাবা-মায়েদেরও পদ্ধতিগুলি মেনে চলতে হবে। এখানে অটিজম শিশুদের থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের অভিভাবকদের।" তবে রাজ্য সরকারের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, "রাজ্য সরকারের সঙ্গে কথা তেমন কিছু এগোয়নি বা কোন পদক্ষেপ এখনো হয়নি, তবে চেষ্টা করছি, কথা চলছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?