বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ এপ্রিল ২০২৫ ১৯ : ৫০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: যোগীরাজ্যে ১১ বছরের নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ। মাঠ থেকে নগ্ন অবস্থায় উদ্ধার মূক ও বধির নাবালিকা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে দেখেই আঁতকে ওঠেন চিকিৎসকরা। এই ঘটনায় অভিযুক্ত তরুণকে এনকাউন্টার করে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার থেকে নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু করে পুলিশ। গতকাল সকালে একটি মাঠের মাঝ থেকে নগ্ন অবস্থায় নাবালিকাকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
মেডিক্যাল টেস্টের পর চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত গণধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত। সারা শরীরে বহু আঘাতের চিহ্ন রয়েছে। এমনকী তার মুখেও ব্যাপক আঘাত করা হয়েছে। এমন বীভৎস ধর্ষণের নমুনা এর আগে কখনও দেখা যায়নি এই জেলায়।
পুলিশ জানিয়েছে, এফআইআর ও পকসো ধারায় মামলা রুজু করার পর অভিযুক্তের খোঁজ শুরু হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। অভিযুক্ত ওই গ্রামেরই বাসিন্দা। তাকে আটক করতে গেলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা পুলিশের গুলি লাগে তার পায়ে। এনকাউন্টার করে তাকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজে এও দেখা গেছে, ঘটনার দিন বাড়ির সামনেই নাবালিকার সঙ্গে গল্প করছিল অভিযুক্ত। এরপর তাকে তুলে নিয়ে চলে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করে মাঠের মধ্যে ফেলে দেয়। এ ঘটনার তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?