শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি স্থাপন ঘিরে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে ক্ষোভ ছড়ালো দলিত সম্প্রদায়ের মধ্যে

SG | ১৭ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ঝাঁসির জারবো গ্রামে ১০ এপ্রিল দলিত ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলিতভাবে ৫০,০০০ টাকা চাঁদা তুলে আম্বেদকরের একটি ছয় ফুট লম্বা মূর্তি স্থানীয় একটি পার্কে স্থাপন করেন। ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তীতে মূর্তিটি উন্মোচনের পরিকল্পনা ছিল। কিন্তু ১২ এপ্রিল রাতে পুলিশ ও রাজস্ব দপ্তরের আধিকারিকরা এসে মূর্তিটি সরিয়ে নিয়ে যায়। পুলিশ দাবি করে, সরকারি জমিতে অনুমতি ছাড়া মূর্তি বসানো হয়েছে, যা বেআইনি।

গ্রামপ্রধান সরোজ আহিরওয়ার জানান, মূর্তি স্থাপনে সকল জাতির মানুষ সহযোগিতা করেছেন এবং কোনো বিরোধ ছিল না। তিনি স্বীকার করেন যে প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি, তবে প্রশাসনের এমন কড়া পদক্ষেপ অপ্রয়োজনীয় এবং অবমাননাকর।

এই ঘটনার পর সীতাপুর, লখনউ ও আলিগড়েও একই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে দলিত সম্প্রদায় নিজের উদ্যোগে আম্বেদকরের মূর্তি স্থাপন করে এবং প্রশাসন সেই মূর্তি সরিয়ে দেয়। কোথাও কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে পাথর ছোঁড়া, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার হয়।

প্রশাসনের দাবি, ২০০৮ সালের সরকারী নির্দেশ ও ২০১৩ সালের সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, কোনো মূর্তি সরকারি বা পাবলিক জমিতে স্থাপনের আগে অনুমতি নিতে হয়। তবে দলিত সম্প্রদায়ের মতে, বারবার আবেদন করা সত্ত্বেও অনুমতি দেওয়া হয় না, যা পক্ষপাতদুষ্ট মনোভাবের পরিচায়ক।

বিজনোর সাংসদ চন্দ্রশেখর আজাদ এই ঘটনাগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানান। স্থানীয় বিজেপি বিধায়ক যোগেশ শুক্লা উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

বর্তমানে অনেক জায়গায় মূর্তিগুলি কাপড়ে ঢাকা অবস্থায় আছে, গ্রামবাসীরা আশঙ্কা করছেন যে যেকোনো সময় প্রশাসন আবার মূর্তি সরিয়ে দিতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া