মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ এপ্রিল ২০২৫ ১৯ : ২৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মেয়ের বিয়ের দশদিন আগে আচমকাই হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন প্রৌঢ়া। এবার সেই বিয়ের তারিখেই হবু জামাইয়ের সঙ্গে থানায় এলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, হবু জামাইকেই বিয়ে করবেন। পরিবারে আর ফিরতেও চান না। কিন্তু কেন?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্বপ্না নামের ওই প্রৌঢ়া ১৬ এপ্রিল হবু জামাই রাহুলের সঙ্গে থানায় আসেন। পুলিশকে জানান, তিনি রাহুলকে বিয়ে করে তাঁর সঙ্গে থাকতে চান। আর কোনওভাবেই শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে চান না। স্বপ্না জানিয়েছেন, তাঁর স্বামী নিত্যদিন মদ্যপান করে বেধড়ক মারধর করতেন। এমনকী মেয়েও তাঁর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করতেন। কটু কথাও বলতেন। চরম বিতৃষ্ণায় সংসার ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটনাটি ঘটেছিল। হবু জামাইয়ের সঙ্গে কনের মায়ের পালিয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়েছিল। ৬ এপ্রিল তাঁরা পালিয়ে গিয়েছিলেন। পুলিশে অভিযোগ জানিয়েছিল পরিবার। তাঁদের অভিযোগ ছিল, মেয়ের বিয়ের জন্য রাখা লক্ষ লক্ষ নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে স্বপ্না হবু জামাই রাহুলের সঙ্গে পালিয়ে গেছেন।
অবশেষে ১৬ এপ্রিল মেয়ের বিয়ের দিনেই তাঁরা ফিরে এলেন গ্রামে। অন্যদিকে রাহুল জানিয়েছেন, আত্মহত্যার হুমকি দিয়ে স্বপ্না তাঁকে দেখা করতে বলেছিলেন। এরপরই তাঁরা পালিয়ে যান। স্বপ্নাকে বিয়ে করতেও তিনি রাজি। এই সম্পর্ক নিয়ে আর আপত্তি জানায়নি পরিবার। শুধুমাত্র নগদ টাকা এবং সোনার গয়না ফেরত না দিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?