বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Five tips to grow a reading habit in your child

লাইফস্টাইল | সন্তানের বই পড়ার অভ্যাস তৈরি করুন ছোট থেকেই, কীভাবে বাড়াবেন ছেলেমেয়ের বই পড়ার আগ্রহ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৭ এপ্রিল ২০২৫ ১৮ : ০১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বাঙালির বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। এমন অভিযোগ আজকাল হামেশাই ওঠে। নেপথ্যে অনেক কারণ, কারও মতে মোবাইল কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার, কেউ কেউ আবার দোষ দেন নতুন প্রজন্মকে। কারণ যাই হোক, পড়ার বইয়ের বাইরে গিয়েও যে নানা ধরনের বই পড়া দরকার একথা মানবেন সকলেই। তাই অল্প বয়স থেকেই সন্তানের মধ্যে বই পড়ার অভ্যাস এবং আগ্রহ বাড়িয়ে তোলা জরুরি। আর তার জন্য উদ্যোগী হতে হবে মা-বাবাকেই। কীভাবে সন্তানকে বই পড়তে উদ্বুদ্ধ করবেন?

১.  নিজে বই পড়ুন: শুধু মুখে বললে হবে না। শিশুরা বড়দের অনুকরণ করে। আপনি যদি নিজে নিয়মিত বই পড়েন, তাহলে আপনার সন্তানও বই পড়ার প্রতি আকৃষ্ট হবে। বাড়িতে বই নিয়ে আলোচনা করুন, আপনার পড়া বইয়ের গল্প সন্তানকে বলুন। এতে সে বুঝবে যে বই পড়া একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক কাজ।

২.  জোরে জোরে পড়ে শোনান: ছোটবেলা থেকেই শিশুকে বই পড়ে শোনানোর অভ্যাস করুন। গল্পের বই বা ছড়ার বই আকর্ষণীয় স্বরে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে পড়ে শোনালে শিশুরা বইয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এটি তাদের কল্পনাশক্তিরও বিকাশ ঘটায়। খাওয়ার সময় হাতে মোবাইল না তুলে দিয়ে গল্প বলতে বলতে খাওয়ান।

৩.  পড়ার পরিবেশ তৈরি করুন: বাড়িতে একটি নির্দিষ্ট জায়গা তৈরি করুন যেখানে আরাম করে বসে বই পড়া যায়। সেখানে সন্তানের বয়স উপযোগী বিভিন্ন ধরনের বই রাখুন। বইগুলো যেন তার হাতের নাগালে থাকে। পড়ার সময় টিভি বা মোবাইল ফোন বন্ধ রাখুন, যাতে মনোযোগ নষ্ট না হয়।

৪.  পছন্দমতো বই বেছে নিতে দিন: শিশুকে তার নিজের পছন্দের বই বেছে নেওয়ার স্বাধীনতা দিন। লাইব্রেরি বা বইয়ের দোকানে নিয়ে যান এবং তার আগ্রহ অনুযায়ী (যেমন - কমিকস, ভূতের গল্প, বিজ্ঞান, অ্যাডভেঞ্চার ইত্যাদি) বই কিনতে উৎসাহিত করুন। পছন্দসই বই পড়তে পড়তেই অভ্যাস তৈরি হবে, তার পর একটু বড় হলে সন্তান নিজেই বিভিন্ন ধরনের বই ঘেঁটে দেখা শুরু করবে।

৫.  বই পড়াকে মজাদার করে তুলুন: বই পড়াকে শুধু একটি কাজ হিসেবে না দেখে তাকে আনন্দদায়ক করে তুলুন। বই পড়ার পর গল্পের চরিত্র বা ঘটনা নিয়ে প্রশ্ন করুন, গল্পটির উপর ভিত্তি করে ছবি আঁকতে বা অভিনয় করতে বলুন। বই সংক্রান্ত বিভিন্ন খেলা বা কুইজের আয়োজন করতে পারেন। সুযোগ পেলেই লাইব্রেরিতে বা বইমেলায় ঘুরতে যান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া