রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৭ এপ্রিল ২০২৫ ০০ : ৩৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন, তাহলে আপনার জন্য সুখবর। যদি আপনার পেনশন বা তার বকেয়া সময়মতো না পাওয়া যায়, তাহলে এখন সংশ্লিষ্ট ব্যাঙ্ককে এর খেসারত বহন করতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) একটি নির্দেশিকায় জানিয়েছে যে, পেনশন পেতে বিলম্ব হলে, পেনশন প্রদানকারী ব্যাঙ্ককে নির্ধারিত তারিখ থেকে সরকারি পেনশনভোগীদের বকেয়া পরিমাণের উপর বার্ষিক ৮ শতাংশ হারে সুদ দিতে হবে।
আরবিআই ক্রমাগত অভিযোগ পাচ্ছিল যে, পেনশনভোগীরা সময়মতো সংশোধিত পেনশন এবং বকেয়া পাচ্ছেন না। এই বিষয়টি মাথায় রেখে, এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। দেশের শীর্ষ ব্যাঙ্ক, অন্য়ান্য় ব্যাঙ্কগুলিকে স্বয়ংক্রিয়ভাবে পেনশন স্থানান্তর করার নির্দেশ দিয়েছে।
* পেনশন এবং সুদের টাকা একই দিনে অ্যাকাউন্টে জমা হবে-
নির্দেশিকা অনুসারে, পেনশনভোগীদের এই ক্ষতিপূরণের জন্য কোনও দাবি করতে হবে না। যেদিন ব্যাঙ্ক পেনশন বা পেনশনের বকেয়া অ্যাকাউন্টে জমা দেবে, সেদিনই সুদের পরিমাণ জমা দিতে হবে। আরবিআইয়ের এই নতুন নিয়ম ২০০৮ সালের ১লা অক্টোবর থেকে সমস্ত বিলম্বিত পেনশন পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। ভালো দিক হল, পেনশনভোগীদের আলাদাভাবে সুদের পরিমাণ দাবি করতে হবে না।
আরবিআই পেনশনভোগী ব্যাঙ্কগুলিকে পেনশন প্রদানকারী অধিকারিকদের কাছ থেকে পেনশন আদেশের একটি অনুলিপি অবিলম্বে পাওয়ার জন্য একটি ব্যবস্থা প্রস্তুত করার পরামর্শ দিয়েছে, যাতে পেনশনভোগীরা পরবর্তী মাসের পেনশন পেমেন্টেই এই নিয়মের সুবিধা পেতে পারেন।
* বয়স্ক পেনশনভোগীদের সুবিধার জন্য আরবিআই বিশেষ ব্যবস্থা করেছে-
আরবিআই ব্যাঙ্কগুলিকে আরও উন্নত গ্রাহক পরিষেবা প্রদানের জন্যও বলেছে। ব্যাঙ্কগুলিকে পেনশনভোগীদের, বিশেষ করে বয়স্ক পেনশনভোগীদের সঙ্গে সহানুভূতির সহ্গে আচরণ করার এবং তাঁদের ভালো গ্রাহক পরিষেবা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। যদি কোনও পেনশনভোগী ব্যাঙ্কে আসতে না পারেন বা নিজের নাম স্বাক্ষর করতে না পারেন, তাহলে তাঁর বৃদ্ধাঙ্গুলি বা পায়ের ছাপ দু'জন সাক্ষীর উপস্থিতিতে নেওয়া যেতে পারে, যাদের মধ্যে একজন ব্যাঙ্ক অফিসার হতে হবে।
* ৭০ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট বৈধ-
৭০ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের যাতে ব্যাঙ্কে আসতে না হয়, সেজন্য ব্যাঙ্কগুলিকে ঘরে বসে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা প্রদান করতে হবে। ডিজিটাল লাইফ সার্টিফিকেট বৈধ বলে বিবেচিত হবে, যাতে ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়াতে না হয়। এছাড়াও, ব্যাঙ্কগুলিকে এই সমস্ত নির্দেশিকা নোটিশ বোর্ডে লাগাতে বলা হয়েছে, যাতে সংশ্লিষ্ট পেনশনভোগীরা এর সুবিধা নিতে পারেন।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?