বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হিন্দু বোর্ডে মুসলমানদের রাখবেন?: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে কেন্দ্রকে খোঁচা শীর্ষ আদালতের 

Sourav Goswami | ১৬ এপ্রিল ২০২৫ ০০ : ২৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বুধবার ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতা নিয়ে শুনানির সময় ওয়াকফ বোর্ডের ধর্মীয় গঠন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে শীর্ষ আদালত। সংশোধিত আইনে অমুসলিম সদস্যদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে, যেখানে আবেদনকারী এক পক্ষ দাবি করেছে—এই পদক্ষেপ মুসলমানদের নিজেদের ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতাকে ক্ষুন্ন করে।

প্রধান বিচারপতি সঞ্জীব খন্না সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন, "আপনি কি বলছেন, এখন থেকে মুসলমানদেরও হিন্দু ট্রাস্ট বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে? তাহলে সেটা স্পষ্ট করে বলুন।” তিনি আরও বলেন, “যদি ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখা যায়, তবে হিন্দু বোর্ডেও মুসলিম সদস্য রাখা হোক।”

জবাবে সলিসিটর জেনারেল পাল্টা বলেন, “এই যুক্তিতে তো এই বেঞ্চও এই মামলা শুনতে পারে না।”

এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, “কি বললেন আপনি! আমরা যখন এখানে বসি, তখন আমরা আমাদের ধর্মীয় পরিচয় হারিয়ে ফেলি। আমাদের কাছে দুই পক্ষই সমান। বিচারপতিদের সঙ্গে এধরনের তুলনা করা যায় না।”

বিচারপতি কে.ভি. বিশ্বনাথনও বলেন, “মসজিদে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার মত ব্যবহারিক দিক আছে, যেগুলোর সঙ্গে পরিচিতি থাকা জরুরি হতে পারে।” এ বিষয়ে সলিসিটর জেনারেল জানান, এসব তদারকি চ্যারিটি কমিশনারও করতে পারেন।

এই মামলার শুনানি করেন প্রধান বিচারপতি খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি বিশ্বনাথনের তিন সদস্যের বেঞ্চ। শুনানিতে আদালত পুরনো, শতাব্দী প্রাচীন মসজিদগুলোর ওয়াকফ মালিকানা যাচাইয়ে ব্যবহারিক সমস্যার দিকটিও তুলে ধরেন। আদালত বলেন, যেসব সম্পত্তিকে আদালত ইতিমধ্যেই ওয়াকফ বলে ঘোষণা দিয়েছে, সেগুলো মামলা চলাকালীন ডিনোটিফাই করা যাবে না। এছাড়া, জেলা কালেক্টরের তদন্তাধীন থাকা অবস্থায় কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণা না করার বিধানেও স্থগিতাদেশ জারি করেন আদালত।

শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে যে ওয়াকফ বোর্ডের সব সদস্য মুসলিম হতে হবে, শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত (ex-officio) সদস্যরা ব্যতিক্রম হতে পারেন। আগামীকাল দুপুর ২টায় এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া