বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৬ এপ্রিল ২০২৫ ১৫ : ৫৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে ওয়াকফ (সংশোধনী) আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছে। বুধবার সেই সবক'টি আবেদনের একসঙ্গে শুনানি হবে। ওয়াকফ (সংশোধনী) বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম নিয়েছে। বিরোধীদের যুক্তি, আইনটি মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং সম্পত্তি দখলের প্রচেষ্টা। যদিও সরকারের দাবি, ওয়াকফ সম্পত্তি পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই সংশোধনী অপরিহার্য।
মোট ৭৩টি মামলার শুনানি হবে বুধবার। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন। বুধবার দুপুর ২টো থেকে আবেদনগুলির শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ১৯৯৫ সালের মূল ওয়াকফ আইনের বিরুদ্ধে হিন্দু পক্ষের দায়ের করা দুটি আবেদনও এই মামলায় অন্তর্ভুক্ত। অন্যগুলি সাম্প্রতিক সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিছু আবেদনকারী আদালত মামলার নিষ্পত্তির সময় আইনটির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশও চেয়েছেন।
আবেদনকারীদের মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআই, জগন মোহন রেড্ডির ওয়াইএসআরসিপি, সমাজবাদী পার্টি, অভিনেতা বিজয়ের টিভিকে, আরজেডি, জেডিইউ, আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম, এএপি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সহ বিভিন্ন দলের নেতারা রয়েছেন। এই আইনকে চ্যালেঞ্জ করে আবেদনকারীদের যুক্তি, এটি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এবং তাদের ধর্মীয় মৌলিক অধিকার লঙ্ঘন করে।
অন্যদিকে, সাতটি রাজ্য এই আইনের সমর্থনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মামলায় হস্তক্ষেপ করার জন্য। তাদের যুক্তি, এই আইনটি সাংবিধানিকভাবে সুষ্ঠু, বৈষম্যমূলক নয় এবং ওয়াকফ সম্পত্তির পরিচালনার জন্য দক্ষ প্রশাসন প্রয়োজন।
কেন্দ্রীয় সরকার মামলায় একটি ক্যাভিয়েট দায়ের করেছে। ক্যাভিয়েট হল কোনও পক্ষের দ্বারা দায়ের করা একটি আইনি নোটিশ যাতে কোনও আদেশ পাস হওয়ার আগে তা শোনা হয়।
সরকার সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। সংসদের উভয় কক্ষে উত্তপ্ত বিতর্কের মধ্যে পাস হয় বিলটি। গত ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিলটিতে সম্মতি দিয়েছেন। বিলটির পক্ষে রাজ্যসভায় ১২৮ জন এবং বিপক্ষে ৯৫ জন সদস্যের ভোট পড়ে। লোকসভায় পক্ষে ২৮৮ ভোটে এবং বিপক্ষে ২৩২ ভোট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?