বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ন্যাশনাল হেরাল্ড মামলা: ইডি-র চার্জশিটে সনিয়া-রাহুলের নাম

RD | ১৫ এপ্রিল ২০২৫ ০০ : ৪২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড সম্পত্তি মামলায় সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কংগ্রেসের বিদেশি ইউনিট প্রধান শ্যাম পিত্রোদার বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৫ এপ্রিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এই প্রথম চার্জশিট দাখিল করা হল। 

৬৬১ কোটি টাকার স্থাবর সম্পত্তি দখলের জন্য শনিবারই নোটিশ জারি করেছিল ইডি। কংগ্রেস-নিয়ন্ত্রিত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড বা এজেএল-এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্তের জন্য ২০২৩ সালের নভেম্বরে এগুলি সংযুক্ত করা হয়েছিল। দিল্লির সম্পত্তি, মুম্বইয়ের বান্দ্রা এলাকা এবং লখনউয়ের বিশ্বেশ্বর নাথ রোডে অবস্থিত এজেএল ভবনে নোটিশগুলি লাগানো হয়েছিল। এর মধ্যে দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে অবস্থিত আইকনিক ন্যাশনাল হেরাল্ড হাউসও রয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে ২০১৩ সালে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। ২০১৪ সালে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। এরপর বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেছিলেন, এজেএল নামে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, যার বাজারে বিপুল পরিমাণ দেনা রয়েছে। ২০১৪ সালে সুব্রহ্মণ্যম স্বামী দিল্লির একটি আদালতে মামলাও দায়ের করেছিলেন।

২০০৮ সালে এই সংবাদপত্রের প্রকাশনা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সেই অবস্থাতেই সংস্থাটি অধিগ্রহণ করেছিল 'ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড' নামে কংগ্রেসের শীর্ষ নেতাদের তৈরি একটি সংস্থা। ফলে একদিকে যেমন ন্যাশনাল হেরাল্ড-এর কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি চলে এসেছিল ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের কাছে, তেমনই এই দেনার ভার থেকেও তারা মুক্ত হয়েছিল। এমনকী, তাদের ঋণের টাকাও মকুব করা হয়। 

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এই হস্তান্তর নিয়ে বেআইনি লেনদেনের অভিযোগ তোলেন। 

২০২১ সালে এই মামলার তদন্ত শুরু করে ইডি। অভিযোগ ছিল, সনিয়া এবং রাহুল ও অন্যান্য কংগ্রেস নেতাদের সাহায্যে এজেএল-এর ২০০০ কোটি টাকার সম্পত্তি মাত্র ৫০ লক্ষের বিনিময়ে  ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড হস্তগত করেছে। এই মামলার তদন্তের প্রেক্ষিতেই এ বার চার্জশিট দিল ইডি। তাতে নাম রয়েছে সনিয়া এবং রাহুল গান্ধীর।

এদিকে মঙ্গলবার হরিয়ানার একটি রিয়েল এস্টেট চুক্তির সঙ্গে জড়িত অর্থ পাচারের অভিযোগে তদন্তকারী সংস্থা ব্যবসায়ী রবার্ট বঢ়রাকে জিজ্ঞাসাবাদ করেছে। আগামিকাল ফের তাঁকে তলব করা হয়েছে। রবার্ট, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধির স্বামী, রাহুল গান্ধির শ্যালক। এই জিজ্ঞাসাবাদের কিছুক্ষণের মধ্যেই সনিয়া-রাহুলের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া