বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ এপ্রিল ২০২৫ ০০ : ২১Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আমজনতা বরাবরই তারকাদের অনুসরণ করতে চান। অভিনেতা থেকে খেলোয়াড় কিংবা গ্ল্যামার দুনিয়ার কোন তারকা কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, সবই যেন পছন্দের বিষয়। ঠিক তেমনই বহু বছর ধরে আমরা শুনে এসেছি যে শুধু জলেই নাকি লুকিয়ে সেলিব্রেটিদের স্বাস্থ্যকর জীবনযাপন এবং উজ্জ্বল ত্বকের রহস্য। কিন্তু তাঁরা যে শুধু সাধারণ জল পান করেন না! বিরাট কোহলি থেকে মালাইকা আরোরা সহ আরও অনেকে নিয়মিত চুমুক দেন কালো রঙের এক বিশেষ জলে। ঠিক কী এই কালো পানীয়?
নি:সন্দেহে সাধারণ জলের তুলনায় কালো জলের দাম বেশি। পুষ্টিবিদদের মতে, ক্ষারীয় প্রকৃতির কালো জল শরীরের জন্য উপকারী। আর সেই কারণেই তারকাদের এই পানীয়র প্রতি ঝোঁক দেখা যায়। কালো জল অর্থাৎ যাকে বলা হয় ক্ষারীয় জল পুষ্টিতে পরিপূর্ণ একটি পানীয়।বিশেষ কালো রং এটির স্বাদ সম্পর্কে কৌতূহল বাড়িয়েছে। এই পানীয়টি বিভিন্ন খনিজ পদার্থ সমৃদ্ধ। এতে মাটি, গাছপালা এবং জলে যে জৈব যৌগ ফুলভিক অ্যাসিড পাওয়া যায়, সেটি থাকে। ফুলভিক অ্যাসিড জলের সঙ্গে মিশ্রিত হওয়ায় তরলকে কালো করে তোলে। নিয়মিত এই জল খেলে কী কী উপকার পাবেন-
*ফুলভিক অ্যাসিডে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে যা সুস্বাস্থ্যের জন্য উপকারী। হাড়ের স্বাস্থ্য ভাল রাখে এবং পেশীর কার্যকারিতা বাড়ায়।
* এই পানীয় শরীরের মেটাবলিসম, এনার্জি বাড়ায় এবং সার্বিকভাবে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
*কালো রঙের জল অ্যাসিডিটি কমায় এবং পেটে ভাল ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রেখে পাচনতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। তাই এই পানীয় খেলে বদহজম এবং পেট ফাঁপার সমস্যা কমে।
*ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে নিয়মিত কালো জল খাওয়া যেতে পারে। জেল্লাদার ত্বক পেতে, ব্রণর সমস্যা দূর করতেও এই জল উপকারী।
*শরীরে উচ্চ রক্তচাপ ও ডায়বিটিসের সমস্যা থাকলেও এই জল খেলে উপকার পেতে পারেন। নিয়মিত খেলে এই দুই রোগকে বাগে রাখা সম্ভব।
নিঃসন্দেহে কালো জলের অনেক উপকারিতা রয়েছে। তবে এটি শুধু একটি সাপ্লিমেন্ট। তাই মনে রাখবেন, সুস্থতার জন্য স্বাস্থ্যকর ডায়েটের কোনও বিকল্প নেই। আর এই পানীয় খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?