বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৫ এপ্রিল ২০২৫ ২২ : ৩১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অ্যামাজনের মালিক তথা কোটিপতি জেফ বেজোসের রকেটে চেপে মহাকাশে ঘুরে এসেছেন পপ গায়িকা কেটি পেরি। সঙ্গে ছিলেন আরও পাঁচ জন মহিলা। বেজোসের বাগদত্তা লরেন সাঞ্চেজ, সিবিএস-এর উপস্থাপক গেইল কিং, নাসার প্রাক্তন রকেট বিজ্ঞানী আয়েশা বো, বিজ্ঞানী আমান্ডা নগুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। মহাকাশযাত্রার গত ৬০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এই প্রথম শুধু মহিলারাই মহাকাশযানের অংশগ্রহণ করেছিলেন।
গায়িকা এবং তাঁর ক্রুদের পৃথিবীরপৃষ্ঠ থেকে ৬০ মাইল (১০০ কিলোমিটার) বেশি উপরে তোলা হয়েছিল। বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের একটি রকেট এই যাত্রায় ব্যবহার করা হয়েছিল। এই ফ্লাইট যাত্রীদের কারমান লাইনের বাইরে নিয়ে আসে - যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশ সীমানা।
ব্লু অরিজিনের সরাসরি সম্প্রচার অনুসারে, রকেটটি পশ্চিম টেক্সাস থেকে সকাল ৯:৩১ মিনিটে যাত্রা শুরু করে। মহাকাশ কেটি পেরিরা প্রায় ১১ মিনিট ছিলেন। বিনা মাধ্যাকর্ষণে থাকার অনুভূতিও লাভ করেন তাঁরা।
ব্লু অরিজিনের ফ্লাইট যে কেউ মহাকাশ ভ্রমণের জন্য বুকিং করতে পারেন। যদিও তার খরচ অনেক বেশি। সংস্থার ওয়েবসাইটে সম্ভাব্য যাত্রীদের নাম, ঠিকানা এবং জন্ম সালের মতো মৌলিক তথ্য দিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। এরপরে একটি বিভাগ রয়েছে যেখানে যাত্রীদের ৫০০ বা তার কম শব্দে নিজেদের বর্ণনা দিতে হবে। বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি।
ব্লু অরিজিনের বেসামরিক মিশনের সঠিক খরচ কিছুটা রহস্যজনক। কারণ, সংস্থার তরফ থেকে তা প্রকাশ্যে আনা হয়নি। তবে, নাম নথিভুক্ত করার পেজে যাত্রীদের উদ্দেশ্যে লেখা রয়েছে যে, 'অর্ডার প্রক্রিয়া শুরু করার জন্য' দেড় লক্ষ ডলার দিতে হবে। যা সম্পূর্ণ ফেরতযোগ্য আমানত।
দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে তাদের প্রথম ক্রু ফ্লাইটে, ব্লু অরিজিন ২৮ মিলিয়ন ডলারে একটি আসন নিলামে তুলেছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ব্লু অরিজিনের প্রতিযোগী, ভার্জিন গ্যালাকটিক, এমনকি ২০০,০০০ ডলার থেকে ৪৫০,০০০ ডলারের মধ্যে রাইড অফার করেছে।
কিন্তু সবাইকে মহাকাশ ভ্রমণের জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করতে হয় না। স্টার ট্রেক তারকা উইলিয়াম শ্যাটনার এবং আমেরিকান টেলিভিশন উপস্থাপক মাইকেল স্ট্রাহানের মতো সেলিব্রিটিরা ব্লু অরিজিনের "অতিথি" হিসেবে বিনামূল্যে নিউ শেপার্ড সাবঅরবিটাল লঞ্চ ভেহিকলে ভ্রমণ করেছিলেন বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?