বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়িতে অতিথিরা আসবেন? ৫ স্বাস্থ্যকর স্ন্যাকস দিয়েই জয় করুন মন, রইল রেসিপি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ এপ্রিল ২০২৫ ২১ : ৩১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: পয়লা বৈশাখের হাত ধরে শুরু বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর পার্বণ মানে পেটপুজো। যে কোনও আনন্দ উৎসবের সঙ্গে খাওয়া-দাওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রিয়জনের সঙ্গে জমিয়ে আড্ডা, হইহুল্লোর করে বছরের প্রথম দিন কাটাতে চায় বাঙালি। আপনারও কি পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়িতে অতিথি আসার পরিকল্পনা রয়েছে? তাহলে ঝটপট বানিয়ে নিন মুখরোচক কিছু স্ন্যাকস। স্বাস্থ্যকর সেই সব স্ন্যাকস খেয়ে খুশি হবেন স্বাস্থ্যসচেতন প্রিয়জনেরাও। 

১. বেকড পোট্যাটো চিপস- চিপস বললেই যার কথা প্রথম মাথায় আসে, সেই সাধের পোট্যাটো চিপস বাড়িতে বানিয়ে ফেলুন। তবে ডুবো তেলে না ভেজে বেক করুন। একেবারে পাতলা স্লাইস করে আলু কেটে নুন, গোলমরিচ, অরিগ্যানো মাখিয়ে রাখুন। এবার লো হিটে মাইক্রোওয়েভ বা ওটিজিতে বেক করে নিন। চিপস তৈরির পরে বাড়তি ফ্লেভার চাইলে বারবিকিউ সিজনিং দিতে পারেন।

২. ধোকলা: বেসন, দই এবং নানা মশলা দিয়ে তৈরি ধোকলা সন্ধের স্ন্যাকসে খাওয়া যেতেই পারে। এটি যেমন স্বাস্থ্যকর তেমনই মুখরোচকও। সঙ্গে দ্রুত হজমও হয়ে যায়।

৩. রোস্টেট মাখানা: সন্ধেবেলায় খাওয়ার জন্য ঘি-এর মধ্যে নুন, চাট মশলা দিয়ে মাখানা রোস্ট করে নিতে পারেন। মাখানা অত্যন্ত পুষ্টিকর খাবার। সন্ধের ভাজাভুজির পরিবর্তে চায়ের সঙ্গে মাখার এই পদ বেশ জমে যাবে।

৪. ওটসের কাটলেট: ওটস অল্প জলে ভিজিয়ে সেই মিশ্রণটি মিক্সিতে বেটে নিন। তারপর তাতে পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, টমেটো এবং জিরেগুঁড়ো, ধনেশুঁড়ো, গরমমশলাগুঁড়ো, স্বাদমতো দিয়ে টিক্কির আকারে গড়ুন। এয়ার ফ্রায়ারে অল্প তেল মাখিয়ে ধীরে ধীরে সেঁকে নিলেই তৈরি ওটসের কাটলেট।

৫. কর্ন চাট: ভুট্টার দানা ছাড়িয়ে সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিন। এবার একটি পাত্রে সিদ্ধ ভুট্টা, সামান্য মাখন, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, চাটমশলা, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কর্ন চাট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া