বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৫ এপ্রিল ২০২৫ ২১ : ১৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ধর্ষণ মামলায় সাম্প্রতিক 'আপত্তিকর' মন্তব্যের জন্য সুপ্রিম কোর্ট মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের তীব্র সমালোচনা করেছে। ওই ধরনের পর্যবেক্ষণ কখনওই উচিত হয়নি বলে সাফ জানিয়েছে দিয়েছে শীর্ষ আদালত। এক ধর্ষণ মামলায় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সতীর্থ সঞ্জয় কুমার সিং বলেছিলেন, "তরুণী নিজেই বিপদ ডেকে আনেন। তিনি নিজেই এর জন্য দায়ী।"
১৭ মার্চ এলাহাবাদ হাইকোর্টের আরেকটি আদেশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার শুনানিকালে সুপ্রিম কোর্টের মন্তব্য আসে, যেখানে বলা হয়েছিল যে "শুধুমাত্র একজন নাবালিকার স্তন ধরে ফেলা" ধর্ষণের সমান নয়। শীর্ষ আদালত ইতিমধ্যেই বিতর্কিত আদেশ স্থগিত করেছে।
বিচারপতি বিআর গাভাই এবং এজি মসিহের বেঞ্চের বক্তব্য, "এখন অন্য একজন বিচারকের আরেকটি আদেশ আছে। হ্যাঁ, জামিন দেওয়া যেতে পারে... কিন্তু, এই আলোচনার অর্থ কী যে তিনি নিজেই ঝামেলা ডেকে আনলেন? এই ধরনের কথা বলার সময়, বিশেষ করে এদিক ওদিক (বিচারকের) কথা বলার সময় সতর্ক থাকতে হবে। এখানে এবং সেখানে একটা জিনিস"
শীর্ষ আদালত এলাহাবাদ হাইকোর্টের ১৭ মার্চের আদেশের বিরুদ্ধে আদালত কর্তৃক দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার সঙ্গে বিষয়টি যুক্ত করেছে। বিচারপতি গাভাই বলেন, "এটি কী বার্তা পাঠায়? আমরা যখন এই মামলাটি মোকাবিলা করছি, তখন আমরা অন্যান্য মামলাগুলিও দেখব।"
চার সপ্তাহ পর শীর্ষ আদালত এই মামলার শুনানি করবে।
এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত আদেশ
প্রথম মামলা:
শিশুর বুকে হাত দেওয়া, তার পাজামার দড়ির গিঁট খুলে ফেলা কিংবা তাকে কালভার্টের নীচে টেনে নিয়ে যাওয়াকে ধর্ষণের সঙ্গে একই শ্রেণিতে রাখা যায় না ৷ সম্প্রতি একটি মামলায় এমনই পর্যবেক্ষণ ছিল এলাহাবাদ হাইকোর্টের ৷ বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্র জানিয়েছিলেন, শিশুর বুকে হাত দেওয়া বা তার পাজামার গিঁট খুলে ফেলা ধর্ষণের অপরাধ নয় । ওই রায়ের ওপরই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ৷
বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানিয়েছে, এই রায় 'সম্পূর্ণ অসংবেদনশীল'। বিচারপতি গাভাই বলেন, "বিচারপতি এক্ষেত্রে অসংবেদনশীলতা দেখিয়েছেন । মাননীয় বিচারপতি সম্পর্কে এই ধরনের শব্দের ব্যবহার করার জন্যও আমরা দুঃখিত ।"
দ্বিতীয় মামলা:
এলাহাবাদ হাইকোর্ট একটি ধর্ষণ মামলায় অভিযুক্তকে জামিন মঞ্জুর করেছে, যেখানে বিচারপতি সঞ্জয় কুমার সিং পর্যবেক্ষণ করেন যে, "অভিযোগকারিণী নিজেই বিপদ ডেকে এনেছেন", কারণ তিনি মদ্যপ অবস্থায় অভিযুক্তের বাড়িতে যাওয়ায় সম্মত হন। আদেশে বলা হয়, অভিযোগকারিণী এম.এ. পড়ুয়া, ফলে তিনি তার কাজের নৈতিকতা ও গুরুত্ব বোঝার ক্ষমতা রাখেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?