বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৫ এপ্রিল ২০২৫ ২০ : ৪৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর রাজ্যপাল রাজ্যপাল আরএন রবির বিরুদ্ধে বড় জয় পেয়েছে স্ট্যালিনের সরকার। এরপরই রাজ্যের ক্ষমতার পরিসর বৃদ্ধি করতে মরিয়া তামিলনাড়ু সরকার। কী ভাবে তা সম্ভব, তার জন্য কী পদক্ষেপ করা যায়, তা স্থির করতেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচরপতি কুরিয়ান জোসেফ, প্রাক্তন আইএএস অফিসার অশোকবর্ধন শেট্টি এবং মু নাগরাজন।
রাজ্যের ক্ষমতা বৃদ্ধি এবং কেন্দ্রের সঙ্গে সম্পর্ক জোরদার করাই হল এই কমিটির উদ্দেশ্য। এ বিষয়ে কমিটি নিজেদের মতামত জানাবে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ওই কমিটি একটি অন্তর্বর্তিকালীন প্রতিবেদন জমা দিতে হবে। ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা করবে তারা।
রাজ্য বিধানসভায় মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, " তামিলনাড়ু-সহ সমস্ত রাজ্যের অধিকার রক্ষা করাই এই কমিটির প্রধান লক্ষ্য। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এই কমিটি বিভিন্ন দিক খতিয়ে দেখবে। তারপর তারা সুপারিশ দেবে।"
গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর রাজ্যপাল রাজ্যপাল আরএন রবির বিরুদ্ধে বড় জয় পেয়েছে স্ট্যালিনের সরকার। বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালের আটকে রাখার বিষয়টিকে অবৈধ বলে জানায় শীর্ষ আদালত। গত ৮ এপ্রিল সুপ্রিম কোর্ট জানায়, রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল ঝুলিয়ে রাখা বৈধ কাজ নয়।
তামিলনাড়ু সরকারের পাশ করানো ১০টি বিলে রাজ্যপাল সম্মতি না দেওয়ায় সেগুলি আর আইনে পরিণত করা যায়নি। তারপরই স্ট্যালিনের সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, বিলের কোনও আইনি বিষয়ে আপত্তি থাকলে তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন রাজ্যপাল। তবে, বিলটি পুরনো আকারেই আবার বিধানসভায় পাশ করানো হলে তাতে রাজ্যপাল সম্মতি দিতে বাধ্য।
পরে রাজ্যপাল বা রাষ্ট্রপতির সাক্ষর ছাড়াই তামিলনাড়ুতে পাশ হয় ১০টি বিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের ক্ষমতার পরিসর বৃদ্ধির চেষ্টা শুরু করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?