রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সেপটিক ট্যাঙ্কের পাশেই খোঁড়া গর্তে পড়ে গেল তিন শিশু, মৃত এক, মর্মান্তিক ঘটনা ছত্তিসগঢ়ে

AD | ১৫ এপ্রিল ২০২৫ ২০ : ২৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: খেলতে খেলতে বাড়ির পিছনের সেপটিক ট্যাঙ্কের পাশেই নতুন খোঁড়া গর্তে পড়ে গেল তিন শিশু। এর মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্য এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ছত্তিসগঢ়ের রায়পুরে। মৃত শিশুটির নাম দিব্যাংশ কুমার (৭)। 

পরিবারের অভিযোগ, যাঁরা গর্তটি খনন করেছিলেন, তাঁরাই গর্তটি ঢেকে রাখেনি। শুধু তা-ই নয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সময় মতো ময়নাতদন্ত না করার অভিযোগ এনেছে পরিবারটি। তাড়াহুড়ো করে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এই ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। রায়পুর পশ্চিমের প্রাক্তন কংগ্রেস বিধায়ক বিকাশ উপাধ্যায়ও তাঁদের সঙ্গে ছিলেন। তাঁর দাবি, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

দিব্যাংশুর বাবা দীপক কুমার বলেন, "বাড়ির পিছনে একটি গর্ত ছিল যেখানে কোনও বেড়া দেওয়া ছিল না। ছোট বাচ্চারা সেখানে গিয়ে পিছলে জলে পড়ে যায়। এই গর্তটির কারণে আমার সন্তান প্রাণ হারিয়েছে। আমার একটি ছেলে এবং একটি মেয়ে আছে। শিশুটি আমার বৃদ্ধ বয়সের ভরসা ছিল। আজ সে তার জীবন হারিয়েছে, যার কারণে আমরা প্রতিবাদ করছি।"

প্রাক্তন কংগ্রেস বিধায়ক বিকাশ উপাধ্যায় বলেন, "জেলা প্রশাসন এবং কর্পোরেশন অবহেলার কারণে ৭ বছরের একটি শিশু প্রাণ হারিয়েছে। কলোনির চার থেকে পাঁচটি জায়গায় গর্ত খনন করা হয়েছে। খেলার সময় তিনটি শিশু এই গর্তের মধ্যে একটিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে, শিশুদের তাৎক্ষণিকভাবে জল থেকে বার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার সময় একজন শিশু মারা যায়, আর একজন শিশু গুরুতর, একজন শিশুর অবস্থা এখন স্বাভাবিক।"

তিনি আরও বলেন, "প্রশাসন শিশুটির ময়নাতদন্ত করে সকালে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে এবং শেষকৃত্যও তাড়াহুড়ো করে সম্পন্ন হয়। শিশুটির পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। একটি শিশুর জীবনের মূল্য কি মাত্র ৪ লক্ষ টাকা? কংগ্রেস দলও কলোনির বাসিন্দাদের সঙ্গে প্রতিবাদ করছে। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমাদের দাবি, শিশুটির বাবা-মাকে কমপক্ষে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া