বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সাবেকিয়ানার সঙ্গে ফিউশনের মিশেল! আজকাল ফ্যাশন ফ্লোরে বৈশাখি সাজ জমজমাট

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ এপ্রিল ২০২৫ ১৯ : ২১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আরও একটা নতুন বছর। দুর্গাপুজোর পর বাঙালির নিজেকে উজাড় করে দেওয়া পার্বণ হাজির। পয়লা বৈশাখ। একেবারে যাকে বলে ষোলআনা বাঙালিয়ানার উদযাপন। কব্জি ডুবিয়ে ভূরিভোজ ছাড়া যেমন বাঙালির সব উৎসবই অসম্পূর্ণ, তেমনই চাই সাজগোজও। পয়লা-পার্বণে ডুব দেবেন আর সাজবেন না, তা-ও কি হয়! 

বর্তমানে মেয়েরা যতই সারা বছর পাশ্চাত্য পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করুক, অষ্টমী কিংবা সরস্বতী পুজোর অঞ্জলির মতো পয়লা বৈশাখেও শাড়িই প্রথম পছন্দ। হালকা সাজের মেকআপের সঙ্গে পাটভাঙা শাড়ি, কপালে ছোট্ট টিপ-দীর্ঘদিন ধরে নববর্ষে বঙ্গনারীদের সাজগোজের এমনই ধারা চলে আসছে। 

ইদানীং সাজপোশাকে সাবেকিয়ানার সঙ্গে মিশেছে আধুনিকতার ছোঁয়া। ঠিক যেমন ধরা দিয়েছেন শ্রীতমা বৈদ্য। পরেছেন ধূসর হ্যান্ডলুম শাড়ি। চওড়া মেরুন পাড়ের বর্ডারে একই রঙের সুতোর কাজ। খোলা চুলে হাতে, গলায় সোনালি গয়না। আর সঙ্গে হালকা টিপে অনবদ্য অভিনেত্রী। 

শ্রীতমাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রাহুল দত্ত। মাঝে একটা সময়ে ধুতি পরা এবং সামলানো ঝক্কির বলেই মনে করতেন ছেলেরা। এখন সেই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। বাঙালির উৎসবে-পার্বণে ধুতি-পাঞ্জাবিই এখন স্টাইল স্টেটমেন্ট। লাল-মেরুনের চিরকালীন চেনা জুটিতে ধরা দিয়েছেন সারেগামা খ্যাত রাহুল। তাঁর সাদা পাঞ্জাবিতে রয়েছে সুতোর নিঁখুত কাজ। সঙ্গে মেরুন পাড়ের সিল্কের ধুতি। 

সময়ের সঙ্গে বদল এসেছে ফ্যাশন দুনিয়াতেও। বর্তমানে পোশাক পরিধানের ধ্যান-ধারণাতেই আধুনিকত্বের আমেজ ভরপুর। ফ্যাশন ফ্লোরে ছিমছাম সাজে অরুণিমা হালদার ও রব দে। 

অরুণিমার ছাই রঙা নেট টিস্যু শাড়িতে সোনালি-রূপালি জরিবুটি কাজ। আর রব পরেছেন এক রঙা গোল্ডেন জরির কাজে সবুজ রঙের পাঞ্জাবি। সঙ্গে ছাই রঙা ধুতি আর চোখে মোটা চশমায় সমানে সমানে টক্কর দিয়েছেন তিনিও। 

বৈশাখের তপ্ত দুপুর গড়িয়ে বেলা পড়তেই খানিক কমে আসে গরম। সন্ধের জমায়েতে তাই বরং খানিকটা গাঢ় রং, ভারী সাজ বেছে নেওয়া চলে। যেমন নায়না গাঙ্গুলির পছন্দ লাল পাড়ের সবুজ সিল্কের শাড়ি। গলায় মানানসই ভারী দুল ও সোনালি রঙের বালা। খোলা চুলে ভারী টিকলিতে অভিনেত্রীর থেকে চোখ ফেরানো দায়। 

শুধু সাজই নয়, হাতে ফুলের সাজানো থালায় জ্বলছে প্রদীপ। মিষ্টি হাসিতে মাত করেছেন বাঙালি কন্যে!

 

মডেল: শ্রীতমা বৈদ্য  রাহুল দত্ত,  অরুণিমা হালদার,  রব দে, নায়না গাঙ্গুলি 
মেকআপ: মৌসুমি দাস, জয়িতা দাস, সঙ্গীতা দেবনাথ
হেয়ার: পিকু মন্ডল    
ছবি: রাহুল দেব মল্লিক, সুমন পাল 
পোশাক: সৌরভ মণ্ডল 
শুট কো-অর্ডিনেটর: মধুরিষা শীল                  
ভাবনা ও প্রয়োগ: শ্যামশ্রী  সাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া