রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'নাবালিকা নিজের কৃতকর্মের পরিণতি জানত', বম্বে হাইকোর্ট পকসো মামলায় অভিযুক্তের জামিন মঞ্জুর

RD | ১৫ এপ্রিল ২০২৫ ১৮ : ২৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ২২ বছরের অভিযুক্তকে পকসো মামলায় জামিন দিল বম্বে হাইকোর্ট। সোমবার ছিল ২০২০ সালের একটি নাবালিকা ধর্ষণ মামলার  শুনানি। এই মামলা ওঠে বিচারপতি মিলিন্দ যাদবের বেঞ্চে। শুনানির সময় বিচারপতি জানিয়েছেন, অভিযোগকারী নিজের কৃতকর্মের পরিণতি সম্পর্কে প্রথম থেকেই জ্ঞাত ছিলেন।

২০২০ সালের ৮ অগাস্ট অভিযোগকারী নাবালিকা নিজের বাড়ি ছেড়ে চলে যান। তখন তার বয়স ছিল ১৫ বছর। সেই সময় মেয়ের হদিশ পাননি তার বাবা। ফলে সন্দেহ হওয়ায় তিনি মুম্বইয়ে মেয়ের প্রেমিকের ভাড়ার ফ্ল্যাটে যান। কিন্তু, সেখানে অভিযুক্তের দেখা পাননি তিনি। শেষপর্যন্ত কোনওরকমে ফোন নম্বর জোগাড় করে ছেলেটিকে ফোনও করেন মেয়েটির বাবা। সেই সময় অভিযুক্ত তাঁকে জানিয়ে দেন যে, ওই নাবালিকার সঙ্গে তাঁর আর যোগাযোগ নেই।

এরপর দিন দুয়েক কাটতেই নাবালিকা আবার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তার বাবাকে জানায় যে, সে আসলে ওই যুবকের সঙ্গেই তাদের গ্রামের বাড়িতে রয়েছেন। কিছু দিন পরই ফিরে আসবে।

এভাবেই কেটে যায় দশ মাস। ২০২১ সালের মে মাসে ফের নাবালিকা তার বাবার সঙ্গে যোগাযোগ করেন। অবশ্য তখন সে অন্তঃসত্ত্বা। সেই সময় যুবককে ফোন করে বিয়ে করতে বললে, যুবক তার প্রস্তাব ফিরিয়ে দেয় বলে অভিযোগ ওই নাবালিকার। সে নভি মুম্বই ফিরে আসার জন্য তার বাবাকে সাহায্য করার অনুরোধ করে। এরপর পুলিশকে সহঙ্গে নিয়ে বাবা উত্তর প্রদেশে যান, যেখান থেকে মেয়েটি এবং অন্য একজন মহিলা উভয়কেই নভি মুম্বই ফিরিয়ে আনা হয়।

নাবালিকা আদালতকে জানিয়েছেন, ২০১৯ সাল থেকে ওই যুবকের সঙ্গে তার পরিচয়। বাবা-মায়ের অসম্মতি সত্ত্বেও মেয়েটি প্রেমিকের সঙ্গে নিয়মিত দেখা করেছিল। ক্রমেই যা প্রণয়ে পরিণত হয়। 

২০২০ সালের মার্চ মাসে ওই নাবালিকাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন যুবক। কিন্তু তিনি সেই সময় তাকে ফিরিয়ে দেন। এরপরেই লকডাউন পড়লে, সেই নিজের উত্তরপ্রদেশের বাড়িতে ফিরে যায়। মাস কতক পর আবার মুম্বইয়ে ফিরেও আসে। এরপর ওই নাবালিকাকে নিয়ে প্রথমে দিল্লি, পরে উত্তরপ্রদেশ চলে যান যুবক। তখনই সে গর্ভবতী হয়। 

এরপর যুবকের বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের করে মেয়েটি। সোমবার ছিল সেই মামলারই শুনানি। যেখানে বিচারপতির পর্যবেক্ষণ, 'উভয়ের মধ্য়ে একটা প্রেমের সম্পর্ক ছিল। সেই কারণেই তার এবং ওই যুবক- উবয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়েছিল। সে স্বেচ্ছায় তার বাড়ি ছেড়ে যুবকটির সঙ্গে তাঁর গ্রামে চলে গিয়েছিল। সেই সম্পর্কের পরিণতিই এটা। এমনকি, অভিযোগকারী নিজের কৃতকর্মের ফলাফল সম্পর্কে পুরোপুরিভাবে জ্ঞাত ছিলেন।' আদালত আরও উল্লেখ করেছে যে, মেয়েটির পরিবার ফোন করে উত্তরপ্রদেশের একটি গ্রামে থাকার কথা জানানোর পরেও কোনও পদক্ষেপ নেয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া