বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মঙ্গলে মঙ্গল, বাংলা নববর্ষে ঊর্দ্ধমুখী সেনসেক্স, দালাল স্ট্রিটে স্বস্তি সাতসকালে

Riya Patra | ১৫ এপ্রিল ২০২৫ ১৬ : ৪৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বাণিজ্য যুদ্ধের মাঝেই ব্যাপক ধস নেমেছিল শেয়ার বাজারে। যদিও তার পরবর্তী কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল ধীরে ধীরে। তবে মঙ্গলবার, দালালস্ট্রিটের মঙ্গল। সেনসেক্সের সূচক বাড়ল তরতরিয়ে। বাজার খুলতেই প্রায় সব সূচক সবুজ হতে শুরু করে। বাংলা নতুন বছরের সূচনায় শেয়ার বাজারে ব্যাপক গতি। স্বাভাবিকভাবেই মুখে চওড়া হাসি বিনিয়োগকারীদের।

মঙ্গলবার, বাজার খোলার সময় বিএসই সেনসেক্স ১,৩৪৪.৭৩ পয়েন্ট অর্থাৎ ১.৭৯ শতাংশ বেড়ে ৭৬,৫০১.৯৯-তে পোঁছয় এবং নিফটি৫০-এর সূচকও সেন্সেক্সের মতোই গতিতে এগিয়েছে। ৩৯৬.১০ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ বেড়ে ২৩,২২৪.৬৫-তে পৌঁছেছে। 


সকাল ৯:৫৬ মিনিটে, বিএসই সেনসেক্স ১,৬১০ পয়েন্ট অর্থাৎ ২.১৪ শতাংশ বেড়ে ৭৬,৭৬৭-তে পৌঁছেছে। সেখানে বেলা বাড়তেই নিফটি৫০-এর সূচক ৪৯৩ পয়েন্ট, শতাংশের হিসেবে ২.১৬ শতাংশ বেড়ে ২৩,৩২১তে পৌঁছেছে।

মঙ্গলবারের শেয়ার বাজারের তথ্য, লাভের মুখ দেখছে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি। টাটা মোটরস, সম্বর্ধনা মাদারসন এবং সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফোরজিংসের শেয়ারের দাম ৮% পর্যন্ত বেড়েছে।

 

এর আগে, ৭ এপ্রিল, সোমবার বিশ্ববাজারে ট্রেড ওয়ার বা বাণিজ্যযুদ্ধের আশঙ্কা চরমে পৌঁছনোর প্রেক্ষিতে সোমবার ভারতীয় শেয়ারবাজারে দেখা যায় ভয়াবহ ধস। সপ্তাহের প্রথম কার্যদিবসেই সেনসেক্স প্রায় ৪,০০০ পয়েন্ট এবং নিফটি ৫০ সূচক ২১,৭৫০-এর নিচে নেমে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জ মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলোতে ১০ শতাংশ পর্যন্ত পতন দেখা দেয়। বাজারে ব্যাপক উদ্বেগের প্রতিফলন ঘটে ভারতীয় ভোলাটিলিটি ইনডেক্স বা ইন্ডিয়া ভিক্স-এ, যা ৫২ শতাংশ লাফিয়ে প্রায় ২১-এ পৌঁছে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলোর মোট বাজারমূল্য প্রায় ১৯ লক্ষ কোটি টাকা কর্পূরের মতো উবে যায়। আগের দিনের ৪০৩ লক্ষ কোটি থেকে নেমে আসে ৩৮৪ লক্ষ কোটিতে। তবে মঙ্গলবার থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। বাণিজ্য যিদ্ধের আবহে বড় সিদ্ধান্ত ঘোষণা করে আরবিআইও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া