বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ এপ্রিল ২০২৫ ১৪ : ২১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগামী কয়েক দিনের মধ্যেই দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চলে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ভারতের মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ১৬ এপ্রিল থেকে বিক্ষিপ্তভাবে দাবদাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার দিল্লিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ন্যূনতম তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
কিন্তু ১৬ এপ্রিলের পর আকাশ মেঘলা থাকার কারণে গুমোট পরিস্থিতির সৃষ্টি হবে। তাপমাত্রা বাড়ার কারণে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার ১৭ এপ্রিল দিল্লিতে তাপমাত্রা গিয়ে দাঁড়ানোর সম্ভাবনা ৪২ ডিগ্রিতে। ইতিমধ্যেই, আমজনতাকে দুপুরের দিকে বাইরে না থাকার এবং পর্যাপ্ত জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছ। জানানো হয়েছে, চলতি সপ্তাহে দেশের বেশিরভাগ অংশেই প্রচণ্ড গরম পড়বে।
রাজস্থানে ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম মধ্যপ্রদেশেও ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা খুব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, হিমাচল প্রদেশের চাম্বা, কাংগ্রা, কুলু, মাণ্ডি ও সিমলা জেলায় নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। ইতিমধ্যেই, মৌসম ভবনের তরফে এই এলাকায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।
আগামী ১৬ ও ১৭ এপ্রিল চাম্বা, কাংগ্রা ও কুল্লু জেলায় বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কারণে ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা ও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়েছে। মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড় ও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে শিলাবৃষ্টিও হয়েছে। অন্যদিকে, ওড়িশা ও তামিলনাড়ুর কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?