বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'পিছনে ফিরে যাচ্ছি'! গরমের সঙ্গে লড়তে ক্লাসরুমে গোবর লেপে দিলেন অধ্যক্ষ, কটাক্ষের শিকার

AD | ১৪ এপ্রিল ২০২৫ ০৩ : ৪৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গরমে নাজেহাল কলেজে পড়ুয়ারা। ফ্যান চালিয়েও কোনও কাজ হচ্ছে না। উপায় বাতলে দিলেন কলেজের অধ্যক্ষ। গোটা ক্লাসরুমে লেপে দিলেন গোবর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষের ক্লাসরুমের দেয়ালে গোবর লেপে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার ফলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সমাজমাধ্যমে। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, অধ্যক্ষ প্রত্যুষ ভাতসালা কর্মীদের সাহায্যে দেয়াল গোবর লেপে দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, সি ব্লকের ক্লাসরুম ঠান্ডা করার জন্য দেশীয় পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

যদিও অধ্যক্ষ প্রত্যুষ ভাতসালা, পিটিআইকে জানান, এটি একটি গবেষণা প্রকল্পের অংশ। তিনি বলেন, 'ঐতিহ্যবাহী ভারতীয় জ্ঞান ব্যবহার করে তাপ এবং চাপ নিয়ন্ত্রণের অধ্যয়ন' শীর্ষক গবেষণার জন্য এই কাজ করা হয়েছিল।

তিনি আরও বলেন, "গবেষণা চলছে এখনও। এক সপ্তাহ পরে আমি সম্পূর্ণ গবেষণার বিবরণ জানাতে পারব। গবেষণাটি পোর্টা কেবিনে করা হচ্ছে। আমি নিজেই একটি দেওয়ালে গোবর লেপেছি। এতে কোনও ক্ষতি নেই। কিছু লোক সম্পূর্ণ না জেনেই ভুল তথ্য ছড়াচ্ছেন।" 

ক্লাসরুমের দেওয়ালে গোবর লাগানোর ভিডিওটি অধ্যক্ষ নিজেই শিক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছেন বলে জানা গিয়েছে। সেখানে তিনি লিখেছেন, "যাঁদের এখানে ক্লাস আছে তাঁরা শীঘ্রই এই ক্লাসরুমগুলিকে নতুন চেহারায় পাবেন। আপনাদের শিক্ষাদানের অভিজ্ঞতাকে আনন্দদায়ক করার চেষ্টা করা হচ্ছে।" 

এরপরেই নানা কটাক্ষ ধেয়ে এসেছে। একজন লিখেছেন, "তিনি গবেষণা করছেন। তাঁর এই গবেষণা করার অনুমতি আছে?" একজন লিখেছেন, "শীঘ্রই বছরের সেরা শিক্ষকের পুরষ্কার পাবেন।" অন্য একজন লিখেছেন, ''নিশ্চয়ই পদোন্নতির জন্য এই সব করছেন।" 

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “দিল্লি বিশ্ববিদ্যালয়ের এলবি কলেজের অধ্যক্ষ প্রথমে কলেজের ভেতরে একটি গরু বেঁধেছিলেন। তারপর, যথাযথভাবে গোবর ব্যবহার করে, কলেজের দেয়াল রাঙানোর কাজও শুরু হয়েছে। যদি কলেজগুলিতে গোমূত্র পান করা বাধ্যতামূলক করা হয়, তাহলে দেশকে বিশ্বগুরু হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।” যদিও অনেকে প্রত্যুষার প্রশংসাও করেছেন।

দিল্লি সরকার পরিচালিত অশোক বিহারে অবস্থিত এই কলেজটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের নামে নামকরণ করা হয়েছিল। এটি পাঁচটি ব্লক নিয়ে গঠিত, যার মধ্যে একটিতে এই গবেষণাটি চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া