রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | আড়াই লক্ষ কোটি! গত বছরের চেয়ে ২০ শতাংশ বেশি ডিভিডেন্ড কেন্দ্রকে দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক

AD | ১৪ এপ্রিল ২০২৫ ০২ : ০৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারকে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ দিতে পারে। গত বছর ২.১ লক্ষ কোটি টাকা কেন্দ্রকে দিয়েছিল শীর্ষ ব্যাঙ্ক। বিশেষজ্ঞদের দাবি, এতে সরকারের ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা কমবে। চাইলে খরচও কিছুটা বাড়াতে পারবে। কমাতে পারবে রাজকোষ ঘাটতি।

যদি প্রকৃত অর্থপ্রদান ২.৫ লক্ষ কোটি টাকা অতিক্রম করে, তাহলে এটি গত বছর আরবিআই কর্তৃক প্রদত্ত লভ্যাংশের চেয়ে প্রায় ২০% বেশি হবে। এ বছর অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রের অনুমান ছিল, রিজ়ার্ভ ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের ডিভিডেন্ড খাতে ২.২ লক্ষ কোটি টাকা আয় হতে পারে। বাস্তবে তার চেয়ে অনেক বেশিই হতে চলেছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে কেন্দ্রের আর্থিকভাবে সহায়তা হবে। বিশেষ করে যখন সরকার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরও বেশি ব্যয় করবে বলে আশা করা হচ্ছে।

লভ্যাংশের প্রত্যাশিত বৃদ্ধি হয়েছে দু'টি প্রধান কারণে। প্রথমত, টাকার দামে ভারসাম্য বজায় রাখতে আরবিআই বাজারে প্রচুর পরিমাণে মার্কিন ডলার বিক্রি করেছে। এই বিক্রির ফলে আয় হয়েছে। দ্বিতীয়ত, আরবিআই অন্য ব্যাকগুলিকে তহবিল প্রদান করে সেখান থেকে সুদ অর্জন করেছে।

একটি বিদেশী ব্যাঙ্কিং গ্রুপের বিশ্বাস, লভ্যাংশের পরিমাণ ৩.৫ লক্ষ কোটি টাকা পর্যন্ত হতে পারে। যা আরবিআইয়ের তরফ সরকারকে দেওয়া সর্বোচ্চ টাকার পরিমাণ হতে পারে। মে মাসের শেষের দিকে রিজার্ভ ব্যাংক (RBI) সঠিক লভ্যাংশের পরিমাণ ঘোষণা করতে পারে। গত বছর প্রত্যাশার দ্বিগুণ পরিমাণ অর্থ কেন্দ্রকে দিয়েছিল আরবিআই।

২০১৮-এ কেন্দ্রকে উদ্বৃত্ত ভাঁড়ারের ভাগ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ ওঠে, বেশি টাকা দেওয়ার জন্য সরকারের তরফে চাপ দেওয়া হয়েছে। দেশের ঝুঁকি সামলানোর তহবিল সরকার আয় বাড়াতে ব্যবহার করছে বলেও আঙুল তুলেছিল বিরোধীরা। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া