বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ এপ্রিল ২০২৫ ০১ : ০০Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: নববর্ষের হাত ধরে শুরু বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর পার্বণ মানে পেটপুজো । পাতে মোচার ঘণ্ট, কচুশাক, কচি পাঁঠার ঝোলের মতো বাঙালি পদ থাকলে জমজমাট পয়লা বৈশাখ। কয়েক দশক আগেও বাড়ির বাইরে বাঙালি খাবার খাওয়ার চল ছিল না। নিরামিষ থেকে আমিষ, সবই তৈরি হত গৃহস্থের হেঁশেলে। কিন্তু ব্যস্ত জীবনে কোনও রকমে ভাত-ডাল ফোটাতেই ঘড়ির কাটা জানান দেয়! তাই তো বাড়ির রান্নাঘরে হারিয়ে যাচ্ছে দিদা-ঠাম্মার বাঙালি পদ! তবে নাই বা তৈরি হল ঘরে, রসনাতৃপ্তির সেই সুযোগই যে মেলে বিভিন্ন বাঙালি রেস্তোরাঁগুলিতে। বিশেষ করে পয়লা বৈশাখে স্টার্টার থেকে ডেজার্ট, সবেতেই থাকে ভরপুর বাঙালিয়ানা। বছরের প্রথম দিনে বিশেষ বাঙালি পদ নিয়ে হাজির চার রেস্তোঁরা।
আহেলি
বাংলার অভিজাত বাড়ির স্বাদ ফেরাতে পথচলা শুরু ‘আহেলি’র। নতুন বছরে ‘আহেলি’তে পেয়ে যাবেন কর সমেত ২৭৯৫ টাকায় ‘ভূরিভোজ’ থালি, ২৩৯৫ টাকায় ‘রাজভোজ’ থালি এবং ১৬৯৫ টাকায় ‘মহোৎসব’ থালি। শরৎ বোস রোডের শাখায় পাবেন ‘আহার’ ও ‘মহাভোগ’ (খরচ কর সহ ১২৯৬, ১৫৯৫)। আর অ্যাক্সিস মলের ‘আহেলি’তে জিএসটি সমেত ১৪৯৯ টাকায় হাজির ‘নববর্ষের পেটপুজো’ বাফেট। মাছের চপ, হিং ডালের কচুরি, বেগুন ভাজা, গোবিন্দভোগ মুগ ডাল, সবজি ঘণ্ট, টম্যোটো বাদাম দিয়ে আলুরদম থেকে শুরু করে আদা বাটা দিয়ে চিংড়ি ঝাল, সর্ষে ইলিশ, ভেটকি পাতুরি, কষা মাংস, রাজনন্দিনী পোলাও, কাঁচা আমের চাটনি, মালাইভোগ।
ভূতের রাজা দিল বর
গুপি আর বাঘার মতো হাততালি দিলেই হাজির প্লেট ভর্তি পছন্দের খাবার খাবার। কোথায়? ‘ভূতের রাজা দিল বর’ রেস্তোরাঁয়। যেখানে আনাচেকানাচে রয়েছে সত্যজিৎ রায়ের ছোঁয়া। পয়লা বৈশাখে এই রেস্তোঁয়ার বিশেষ আয়োজন ‘ভূতের রাজার বৈশাখী থালি’। যার মধ্যে পাবেন আম পান্না, ফিস ফ্রাই, কড়াইশুঁটির কচুরি, ভাজা মশলার আলুরদম, বাসন্তী পোলাও থেকে মাছের মাথা দিয়ে মুগ ডাল সহ ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারি, ইলিশ ভাপা, ভূতের কালো পোড়া খাসির মাংস, পায়েস সহ আরও অনেক পদ। এই থালিতে দিব্যি দু’জন জমিয়ে খেতে পারেন। খরচ পড়বে ১৬৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬৪৯ টাকায় ‘হল্লা রাজার কাঁকড়া থালি’, ৮৯৯ টাকায় ‘মেছো ভূতের পঞ্চ প্রীতি থালি’, ৬৯৯ টাকায় ‘গুপির থালি’, ৭৯৯ টাকায় ‘বাঘার থালি’।
বাবু কালচার
পয়লা বৈশাখে প্রিয়জনের সঙ্গে খাঁটি বাঙালি খাবারেপেটপুজো করতে চাইলে যেতে পারেন ‘বাবু কালচার’-এ। বাঙালিয়ানার অন্যতম এই রেস্তোরাঁটির আতিথেয়তা মুগ্ধ হওয়ার মতো। পুরনো কলকাতার আমেজ রয়েছে এদের সাজসজ্জাতে। পয়লা বৈশাখে নিরামিষ ও আমিষের ‘বৈশাখী থালি’ আয়োজন রয়েছে এই রেস্তোঁরায়। যেখানে ৭৪৯ টাকায় নিরামিষ থালিতে পেয়ে যাবেন গন্ধরাজ লেবু আর ভুনা জিরের শরবত, এঁচোড়ের দইবড়া, গন্ধরাজ লেবু ও লঙ্কা, বাসমতী চালের ভাত, ঘি, বেগুনি, বাদাম কারি পাতা দিয়ে আলু ঝুরি ভাজা, সবজি দিয়ে সোনা মুগডাল, মোচার ঘণ্ট, নারকেল সর্ষে কুমড়ো ভর্তা, লুচি, কষা আলুরদম, বাসমতী পোলাও, ছানার বাহারি ডালনা, সর্ষে চারমগজ পটল পোস্ত, বেগুন বাসন্তী, পাপঁড়, ফলের পায়েস, রসগোল্লা, মিষ্টি পান। অন্যদিকে, আমিষ থালিতে এঁচোড়ের দই বড়ার পরিবর্তে থাকবে বাগানের মশলা দিয়ে ফিস ফ্রাই, ছানার বাহারি ডালনা, সর্ষে চারমগজ পটল পোস্ত, বেগুন বাসন্তীর বদলে নারকেল সর্ষে গলদা চিংড়ি, ভেটকি পাতুরি, ভুনা মাংস। খরচ পড়বে ৯৯৯টাকা। এছাড়াও ১৪৯৯ টাকায় রয়েছে ইলিশ থালি।
সপ্তপদী
‘সপ্তপদী’ নামটির সঙ্গেই জড়িয়ে রয়েছে বাঙালির নস্টালজিয়া৷ একদিকে সম্পূর্ণ বাঙালিয়ানা, অন্যদিকে উত্তম-সুচিত্রার হাত ধরে রোমান্টিক ছোঁয়া ধরা পড়ে এই রেস্তোরাঁয়৷ ‘হারানো সুর’-এর সঙ্গে হরেক সুস্বাদু পদের স্বাদ নেওয়ার যেন এক আলাদাই আনন্দ! পয়লা বৈশাখে এই রেস্তোঁরায় রয়েছে বিশেষ থালির আয়োজন। যেখানে পেয়ে যাবেন কাঁচা আমের শরবত, কাঁচা লঙ্কা বাদামি মুরগি, আম আদা পার্সলে ফিস, রাঙা আলু ও কিডনি বিন ক্রোকেট, আজওয়াইন পনির ফ্রিটার, স্টিমড রাইস, বাসমতী পোলাও, লুচি, স্যালাড, সোনা মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ভাঙাবড়ি শুক্তো, ভাজা মশলা আলুরদম, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুড়ি, মুরগির ঘটি গরম কিংবা মটন সিপাহী, চাটনি, পাপঁড় ও ডেসার্ট। ৫% জিএসটি সহ খরচ পড়বে ৮৯৯ টাকা।
বছরভর যতই ব্যস্ততা থাকুক না কেন, খাওয়াদাওয়ায় ভোজনরসিক বাঙালিকে হার মানাবে কার সাধ্যি! পয়লা বৈশাখে জিভে জল আনা বাঙালি পদের স্বাদ আনতে রেস্তোঁরায় ঢুঁ মারতেই পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?